বীরভূমের নলহাটি ও রামপুরহাট-সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA। ১ হাজার কেজি অ্যামনিয়াম নাইট্রেট ও ৪০০০ জিলেটিন স্টিক বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হয়েছে একাধিক ডিটোনেটর। বিস্ফোরক মজুতের দায়ে রাকিবুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা।

গোপন সূত্রের খবর পেয়ে বীরভূমের নলহাটি-সহ সংলগ্ন এলাকায় অভিযান চালায় এনআইএ। সেই অভিযানেই ২০ বস্তা ১০০০ কেজির বেশি অ্যামোনিয়াম নাইট্রেট, ১৫০টি ডিটোনেটর এবং ৪,০০০-এর বেশি জিলেটিন স্টিক বাজেয়াপ্ত করার হয়েছে। রাজ্য ঝাড়খণ্ড বা অন্য কোনো এলাকা থেকে এই বিস্ফোরকগুলি আনা হচ্ছিল বলে অনুমান তদন্তকারী সংস্থার।

অবৈধ খাদানের কাজে বেআইনিভাবে এই বিস্ফোরক মজুত ও পাচার হচ্ছিল, না কি এর পিছনে বড় কোনও নাশকতার ছক রয়েছে- তা খতিয়ে দেখছে এনআইএ। ধৃত রাকিবুলকে জিজ্ঞাসাবাদ করে এর সঙ্গে আর কে কে জড়িত তার সন্ধান পেতে চাইছেন তদন্তকারীরা।