গ্রাম পঞ্চায়েত সংশোধনী বিল এনে ঘুরপথে পঞ্চায়েত দখলের চেষ্টা করছে বিজেপি (BJP) সরকার। শুক্রবার, বিধানসভায় সাংবাদিক বৈঠকে সরব বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তীব্র আক্রমণ করে তিনি বলেন, ক্লজে লেখা রয়েছে, যদি প্রধান-উপপ্রধান না পাওয়া যায় থাকেন তাহলে অফিসার বসিয়ে কাজ করা হবে। প্রধান-উপপ্রধানদের বিজেপি আসতেই দিচ্ছে দফতরে,তাঁদের কাজ করতে দেওয়া হচ্ছে না। কীভাবে তাঁদের আটকাচ্ছে বিজেপি এদিন তারও পর্দা ফাঁস করেছে বিধায়ক।
কুণালের কথায়, দু’ভাবে তাঁদের আটকানো হচ্ছে। এক, প্রধান-উপপ্রধান পঞ্চায়েতে এলেই তাঁদের মারা হচ্ছে। দুই, পুলিশ (Police) দিয়ে তাঁদের আটকানো হচ্ছে। ভয় দেখিয়ে চাপ দিয়ে আসতে না দিয়ে বিল আনছেন কেন? প্রশ্ন তোলেন বিধায়ক। তিনি বলেন, এই বিলের আমরা তীব্র বিরোধিতা করছি।
গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayet) প্রধানদের অর্থনৈতিক ক্ষমতা কাড়তে বিধানসভায় পেশ করার জন্যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী বিল ২০২৬–(Panchayat Amendment Bill 2026) এ অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এই বিলের ক্লজগুলিতেই লুকিয়ে রয়েছে পঞ্চায়েত সংশোধনীর মূল কারণ। সেই কারণ ধরেই বিলের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল।
















