নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে বিজেপি সরকার। আজ ফের তা প্রমাণিত। অনেক চেষ্টাতেও শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা আটকাতে পারল না বর্তমান সরকার। এদিন সভামঞ্চ থেকে তীব্র আক্রমণ শানান তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। বলেন, তৃণমূল শেষ হয়ে গেছে বলে দাবি করছেন, তাহলে কেন বারবার বাধা দেওয়া হচ্ছে? কলকাতা হাইকোর্টের থেকে অনুমতি নিয়ে সভা করতে হচ্ছে? 

বিজেপিকে কটাক্ষ করে বিধায়ক আরও বলেন, বিজেপির অনেক তাবড় তাবড় নেতাকে দেখেছি যারা বলছে তৃণমূল শেষ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়ে গেছে, চলতে পারবেন না, রাজনীতি করতে পারবেন না। আমি তাদের বলি, কীসের ভয়? ছেড়ে দিন না। কেন বারবার হাইকোর্টের পারমিশন এনে আমাদের সভা করতে হচ্ছে? তারপরেও উত্তরপাড়ায় কুণালবাবুর গাড়ি ভাঙচুর হল। আঘাত করা হল। গাড়ি চেক হল। সোশ্যাল মিডিয়ায় দেখলাম, একটা গাড়িতে ৫-৬ জন ছিল। কীকরে পুলিশ সার্চ করছে? মিথ্যে কেস দিয়ে আমার হুগলি জেলায় কাউন্সিলর, প্রধান থেকে শুরু করে সকলকে মুখ্যাদেশ দিচ্ছে। সারা বাংলায় মিথ্যে কেস দেওয়া হয়েছে। 

তাঁর আরও দাবি, আমরা ভাবতে পারিনি সিপিএমের মতো পাহাড়কে সরাতে পারব। আজ যারা স্বপ্ন দেখছেন তারা কিন্তু  চিরস্থায়ী নন। আজ কর্মীদের জেলে ঢোকাচ্ছে। সব দলের নজরে আছে।