আগেই নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ১৯ বছরের পুরনো মামলায় গ্রেফতারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার মিলন প্রধানের (Milan Pradhan) মেয়ে অরুণিমা প্রধানের (Arunima Pradhan) করা ভিডিওকে সমর্থন করে শনিবার শ্রীরামপুরের মঞ্চ থেকে সুর চড়ালেন মমতা।

প্রতীক ও নাম নির্বাচন কমিশন ফ্রিজ করে উপনির্বাচনের জন্য অন্য নাম দেওয়ার দিনই নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মনোননয় প্রত্যাহার করে নেন। এর পরেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন তাঁরা নন্দীগ্রামে কংগ্রেস (Congree) প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করবেন। তিনি এই ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই ১৯ বছর আগে নন্দীগ্রাম আন্দোলনের সময়কার এক অভিযোগে মিলকে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে সরব হন মমতা। স্বামীর পাশে দাঁড়ানোর জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান মিলনের স্ত্রী অর্পিতা প্রধান (Arpita Pradhan)। এর পরে ভিডিও করে সরব হন মিলনের কন্যাও। বলেন, "আজ আমার বাবা জেলে। মিথ্যে মামলায় তাঁকে জেলে পাঠানো হয়েছে। নন্দীগ্রাম আন্দোলনে আমার দাদু ছিলেন, আমার বাবাও ছিলেন। আরও অনেকেই ছিলেন। তাহলে শুধু আমার বাবাকেই কেন জেলে থাকতে হবে? কেউ বাইরে ঘুরছেন, আর কেউ লক আপে, এটা কী ধরনের বিচার?"

স্ত্রীর পরে মিলনের কন্যাকেও সমর্থন করলেন মমতা। উচিৎ প্রশ্ন তোলার জন্য ধন্যবাদ জানালেন। নাম না করে সেই সময় নন্দীগ্রামের নেতাদের নিশানা করে মমতা বলেন, "মিলন প্রধানের মেয়ে যে প্রশ্ন করেছে তাকে আমি সমর্থন করি। আসল কথা তুলে ধরার জন্য ওকে আমি ধন্যবাদ জানাই। যখন গুলিতে ১৪ জন মারা গিয়েছিল যখন অপারেশনের নাম করে নিখোঁজ হয়ে গেল তখন কিন্তু কাউকে দেখা যায়নি। যারা নন্দীগ্রাম আন্দোলন নিয়ে গর্ব করে।। তখন আমার সঙ্গে মুকুল ছিল দোলা ছিল। গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়ে পালিয়ে গিয়েছিলে এত তাড়াতাড়ি কি কেউ ভুলে যাবে। আমাদের ভদ্রতার দুর্বলতা নয়। আন্ডারস্ট্যান্ডিং করে অনেক অন্যায় করেছ।। আমরা হারিনি।"