কলকাতা ২৮°সে
ব্রেকিং
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরচুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
রাজ্য

এক দফাতেই রাজ্যে বিধানসভা ভোট? কেন্দ্রীয় বাহিনী নিয়ে আশ্বস্ত নির্বাচন কমিশন

এক দফাতেই রাজ্যে বিধানসভা ভোট? কেন্দ্রীয় বাহিনী নিয়ে আশ্বস্ত নির্বাচন কমিশন

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিল নির্বাচন কমিশন। একসঙ্গে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হলেও পশ্চিমবঙ্গের প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। পাশাপাশি ভোটপর্বে প্রায় পঁয়ত্রিশ হাজার রাজ্য পুলিশ মোতায়েন করা হবে বলেও রাজ্য সরকার লিখিত ভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছে।

Sponsored

Sranchi In Article

নির্বাচন পরিচালনা এবং বাহিনী মোতায়েন সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে সম্প্রতি দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে জরুরি বৈঠকে যোগ দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। দু’দিনের বৈঠক শেষে রাজ্যে ফিরে তাঁর বক্তব্য ও ইঙ্গিত থেকে প্রশাসনিক মহলে জোরাল হয়েছে ধারণা—এ বার সম্ভবত এক দফাতেই বিধানসভা নির্বাচন করানোর পথে এগোচ্ছে কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোট পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হল ভোটার তালিকা ও নিরাপত্তা ব্যবস্থা। বর্তমানে রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলছে। সেই কাজ সম্পূর্ণ হওয়ার পরেই কমিশন নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করে ভোটপর্বের রূপরেখা জানাবে। কমিশন সূত্রের দাবি, এই মুহূর্তে ভোটকর্মীর কোনও ঘাটতি নেই। বরং সাম্প্রতিক অতীত এবং গত প্রায় পনেরো বছরের নির্বাচনী অভিজ্ঞতা বিশ্লেষণ করে কমিশন প্রায় সিদ্ধান্তে পৌঁছেছে যে, এক দফাতেই ভোট করানো সবচেয়ে কার্যকর হতে পারে। সেই ক্ষেত্রে রাজ্য পুলিশের ভূমিকা মূলত আইনশৃঙ্খলা রক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, আর ভোটগ্রহণ ও নিরাপত্তার মূল দায়িত্ব সামলাবে কেন্দ্রীয় বাহিনী।

নির্বাচন কমিশনের একাংশের মতে, বর্তমানে হাতে থাকা কেন্দ্রীয় বাহিনী দিয়ে এক দফায় রাজ্যের বিধানসভা নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যেখানে প্রায় এক হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, আসন্ন বিধানসভা নির্বাচনে সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হতে পারে বলেও কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে।

রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার কমিশনকে লিখিত ভাবে জানিয়েছেন, নির্বাচনের সময় রাজ্য পুলিশের মোট কত জন সদস্য মোতায়েন করা যাবে। সেই সংখ্যা তুলনামূলক ভাবে কম হওয়ায় কমিশন সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দিকেই ঝুঁকছে বলে জানা গিয়েছে। শূন্য থেকে শেষ মুহূর্ত পর্যন্ত পুরো ভোট প্রক্রিয়াই কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে রাখার পরিকল্পনা করা হচ্ছে।

প্রশাসনিক মহলের মতে, সম্প্রতি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে যে নিরাপত্তা মডেল অনুসরণ করা হয়েছিল, সেই ব্যবস্থাই বড় পরিসরে প্রয়োগ করা হতে পারে আসন্ন বিধানসভা নির্বাচনে। অতীতের অভিজ্ঞতা ও বিভিন্ন অসুবিধার কথা মাথায় রেখেই কমিশন এই সিদ্ধান্তের দিকে এগোচ্ছে বলে ধারণা। সব মিলিয়ে, ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন কমিশন কবে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করে, সেদিকেই এখন নজর রাজ্যবাসীর। তবে কমিশনের শীর্ষ মহলের ইঙ্গিত অনুযায়ী, এ বার পশ্চিমবঙ্গে এক দফাতেই বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা ক্রমশই জোরাল হয়ে উঠছে।

আরও পড়ুন- আউটরাম ঘাট থেকে মেলার সূচনা! বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলা ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

রাজ্য

সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠক: ভুয়ো তথ্যে কান না দেওয়ার আবেদন, শীঘ্রই চালু হচ্ছে নতুন ওয়েবসাইট

১১/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

কলকাতা ও হাওড়ায় বাড়ছে ওয়ার্ড, ১২ অগাস্ট বিশেষ অধিবেশন বিধানসভায়

১০/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

পুজোয় ৫০০, মার্চে আরও ১০০০ সরকারি বাস! হাইওয়েতে টোটো বন্ধে কড়া বার্তা পরিবহণমন্ত্রীর

১০/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

বামেদের ‘জেল ভরো’ কর্মসূচি ঘিরে রণক্ষেত্র আসানসোল! গ্রেফতার মীণাক্ষি-সহ একাধিক নেতা

১০/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

হালিশহরে আর্থিক সাহায্য, আরজি কর-কাণ্ডে আপত্তি কেন? বিজেপির ‘দ্বিমুখী নীতি’ নিয়ে সরব কুণাল

১০/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

কেন্দ্রের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে শামিল রাজ্য, হবে রাখিবন্ধন উৎসব: ‘তেরঙ্গা যাত্রা’র পরে ঘোষণা মুখ্যমন্ত্রীর

১০/৮/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →