Site Logo

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

EBBS Desk·
বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে   

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। মধ্যরাতে ইমেইল পাঠিয়ে আমলা-পুলিশ বদলির নির্দেশ দেওয়া হচ্ছে। বিজেপির (BJP) নির্দেশে কাজ করে চলা কমিশনের 'স্বেচ্ছাচারিতা'র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। মঙ্গলবার শুনানির শুরুতেই প্রধান বিচারপতির সুজয় পালের ডিভিশন বেঞ্চ (Division Bench) এটি খারিজ করে দেয়। জানানো হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোনও রকমের হস্তক্ষেপ করবে না আদালত। আইপিএস- বিডিওদের বদলি নির্দেশে কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না।

Sponsored

Sranchi In Article

ভোটের মুখে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিডিও, ওসি, আইসি-সহ বহু প্রশাসনিক আধিকারিককে একযোগে বদলি করার বিরুদ্ধে প্রথম থেকেই সরব বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এই ইস্যুতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অর্ককুমার নাগ (Arka Kumar Nag)। গত ২৩ মার্চ মামলাটি শুনানির জন্য ওঠে এবং মামলাকারীর হয়ে সওয়াল করেন সাংসদ -আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। কমিশনের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ করে তাদের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তোলা হয়। মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পাল (Sujoy Paul) এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চে এই মামলার শুনানিতে নির্বাচন কমিশনের (ECI) পক্ষ থেকে জানানো হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই এই রদবদল করা হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ সেই যুক্তিতেই সায় দিয়ে জানিয়ে দেয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তারা হস্তক্ষেপ করবে না। এরপর মামলাটি খারিজ হয়ে যায়। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, নির্বাচন কমিশন যে বিজেপিকে সুবিধে পাইয়ে দিতে এই কাজ করছে সেটা  জনগণের কাছে পরিষ্কার। তাই বাংলার মানুষ নির্বাচনে এর জবাব দেবে।

-

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

17h ago