মহম্মদ শামির পর SIR- র শুনানিতে এবার ডেকে পাঠানো হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লাকে( Laxmi Ratan shukhla )। ১৯৯৫ সালের পর লক্ষ্মীরতন শুক্লার বাবার ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না। সেই কারণেই শুনানিতে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। উত্তর হাওড়ার হিন্দি হাইস্কুলের ভোটার লক্ষ্মীরতন শুক্লা।
Sponsored

সূত্রের খবর, বাংলা দলের হেডকোচ উত্তর হাওড়ার হিন্দি হাই স্কুলের ভোটার। কিন্তু ২০০২ সালের ভোটার তালিকায় লক্ষ্মীরতনের ( Laxmi Ratan shukhla ) নাম ছিল না। তাঁর বাবা উমেশ শুক্লর নামও ২০০২ সালের ভোটার তালিকায় মেলেনি। এর জেরেই এসআইআর শুনানিতে ডাকা হয়েছে বর্তমান বাংলা দলের কোচকে।।
গত ৭ জানুয়ারি তাঁকে শুনানিতে ডেকে পাঠো হয়েছিল। কিন্ত সেই সম. লক্ষ্মীরতন শুক্লা বাংলায় ছিলেন না। দলের সঙ্গে রাজকোটে ছিলেন। মঙ্গলবার অথবা বুধবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। বর্তমানে বাংলা দলের কোচ জানিয়েছেন, তিনি হাজিরা দেবেন এসআইআর শুনানিতে।
কিন্তু কেন নাম বাদ গেল লক্ষ্মীর, এই প্রসঙ্গে জানা গিয়েছে, বাম জমানায় ভোট সন্ত্রাসের জেরেই ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল লক্ষ্মীর বাবার নাম। সেখান থেকেই সমস্যার সূত্রপাত। উল্লেখ্য কয়েকদিন আগেই শামিকে ডাকা হয়েছে। তিনিও শুনানিতে হাজিরা দেবেন।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
11h ago

হালিশহরে মমতার উপর হামলার প্রতিবাদে উত্তাল বাংলা
12h ago

গদ্দার এই অফিসে ঢুকবে না: যাদবপুরে সায়নীর পার্টি অফিসে ফ্লেক্স ঝুলিয়ে তালা দিলেন বসুন্ধরারা
12h ago

মমতার ছবি ছাড়া ১০টা ভোটও পাব না: বিধানসভায় শোভনদেব-কুণালদের বিক্ষোভে পা মিলিয়ে সাফ জানালেন ঋতব্রত-পন্থী বিধায়করা
13h ago

শান্তিনিকেতনে তল্লাশি চালিয়ে আটক টুলু-ঘনিষ্ঠ ৩
13h ago







