কলকাতা ২৮°সে
ব্রেকিং
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরচুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
রাজ্য

বিশ্ব ইজতেমা ঘিরে হুগলিতে জনসমুদ্র! সক্রিয় স্বাস্থ্য দফতর

বিশ্ব ইজতেমা ঘিরে হুগলিতে জনসমুদ্র! সক্রিয় স্বাস্থ্য দফতর

যেদিকে চোখ যায়, শুধু মানুষের মাথা আর মাথা। হুগলির পুইনান গ্রামে বিশ্ব ইজতেমা যেন মানুষের মিলনমেলা। কত মানুষ এসেছেন, তার সঠিক হিসেব করা কার্যত অসম্ভব। কেউ বলছেন ৫০ লক্ষ, কেউ ৮০ লক্ষ, আবার কারও মতে সংখ্যা ছুঁয়েছে এক কোটিও। এত বিপুল মানুষের সমাগমে প্রশাসনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল স্বাস্থ্য পরিষেবা।

Sponsored

Sranchi In Article

ইজতেমায় যোগ দিতে এসে বিভিন্ন কারণে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দ্রুত চিকিৎসার আওতায় আনা স্বাস্থ্য দফতরের কাছে ছিল বড় দায়িত্ব। প্রায় ৬০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ইজতেমা ময়দানের আশপাশে চারটি অস্থায়ী হাসপাতাল গড়ে তোলা হয়েছে। সেখানে মোট ১২০টি শয্যা, ২৪ ঘণ্টা চিকিৎসক পরিষেবা, লাইফ সাপোর্টের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি একাধিক মোবাইল স্বাস্থ্য পরিষেবা ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। কেউ অসুস্থ হওয়ার খবর পেলেই দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত তিন দিনে প্রায় ৪০ হাজার মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রাথমিক চিকিৎসা পেয়েছেন প্রায় ৩ হাজার জন। গুরুতর অসুস্থ হয়ে ৩৬০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে চিকিৎসা চলাকালীন পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর জানিয়েছেন, গোটা ব্যবস্থা পরিচালনার জন্য রাজ্য স্বাস্থ্য দফতর সব রকম সহযোগিতা করেছে। হুগলি জেলার স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি বিভিন্ন ব্লকের বিএমওএইচরা এই কাজে যুক্ত ছিলেন। ইজতেমা পোলবা-দাদপুর ব্লক এলাকায় হওয়ায় পোলবা ব্লক হাসপাতালের কর্মীদের ওপর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনও তৎপর ছিল। এখনও পর্যন্ত বড় কোনও দুর্ঘটনার খবর নেই বলেই জানিয়েছে প্রশাসন। বিপুল জনসমাগমের মধ্যেও ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রশাসনের কর্তারা।

আরও পড়ুন - পারফরম্যান্স করেও ব্রাত্য শামি-পাণ্ডিয়া, ‘গম্ভীরের’ দল নির্বাচন নিয়ে প্রশ্ন

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

রাজ্য

সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠক: ভুয়ো তথ্যে কান না দেওয়ার আবেদন, শীঘ্রই চালু হচ্ছে নতুন ওয়েবসাইট

১১/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

কলকাতা ও হাওড়ায় বাড়ছে ওয়ার্ড, ১২ অগাস্ট বিশেষ অধিবেশন বিধানসভায়

১০/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

পুজোয় ৫০০, মার্চে আরও ১০০০ সরকারি বাস! হাইওয়েতে টোটো বন্ধে কড়া বার্তা পরিবহণমন্ত্রীর

১০/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

বামেদের ‘জেল ভরো’ কর্মসূচি ঘিরে রণক্ষেত্র আসানসোল! গ্রেফতার মীণাক্ষি-সহ একাধিক নেতা

১০/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

হালিশহরে আর্থিক সাহায্য, আরজি কর-কাণ্ডে আপত্তি কেন? বিজেপির ‘দ্বিমুখী নীতি’ নিয়ে সরব কুণাল

১০/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

কেন্দ্রের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে শামিল রাজ্য, হবে রাখিবন্ধন উৎসব: ‘তেরঙ্গা যাত্রা’র পরে ঘোষণা মুখ্যমন্ত্রীর

১০/৮/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →