শিক্ষা ও সামাজিক উদ্যোগের ক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি পেলেন সাতীকান্ত গুহ ফাউন্ডেশনের সভাপতি ইন্দ্রনাথ গুহ। লন্ডনভিত্তিক এনআরআই সামাজিক সংগঠন হেরিটেজ বেঙ্গল গ্লোবাল-এর পক্ষ থেকে তাঁকে প্রদান করা হল ‘গ্লোবাল কানেক্ট অ্যাওয়ার্ড’। শনিবার পয়েন্টার্স বিজনেস ফোরাম (পিবিএফ)-এর এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা গ্রহণ করেন তিনি।
শিক্ষা ও অনুপ্রেরণার স্বীকৃতি, গ্লোবাল কানেক্ট অ্যাওয়ার্ডে সম্মানিত ইন্দ্রনাথ গুহ
Sponsored

পিবিএফ-এর তরফে জানানো হয়, দক্ষিণ কলকাতার সাউথ পয়েন্ট থেকে গার্ডেন হাই পর্যন্ত তাঁর দীর্ঘ শিক্ষাযাত্রা, মেধা বিকাশে তাঁর অবদান এবং শিক্ষা-নির্ভর জীবন রূপান্তরের অনুপ্রেরণামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার। কয়েক দশক ধরে অসংখ্য শিক্ষার্থীর পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন ইন্দ্রনাথ গুহ। তাঁর ছাত্রছাত্রীরাই আজ দেশ-বিদেশে নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনের দূত হয়ে উঠেছেন বলে জানান উদ্যোক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেরিটেজ বেঙ্গল গ্লোবাল-এর প্রতিষ্ঠাতা ও পয়েন্টার্স বিজনেস ফোরামের ভাইস চেয়ারম্যান অনির্বাণ কুমার মুখোপাধ্যায়, পিবিএফ-এর চেয়ারম্যান অতীন দত্ত, ডিরেক্টর কনভেনর অর্ণব বসু এবং গ্লোবাল কানেক্টের প্যাট্রন জয়ন্ত কুমার সাহা। তাঁদের হাত থেকেই সম্মাননা গ্রহণ করেন ইন্দ্রনাথ গুহ। বক্তব্যে পয়েন্টার্স বিজনেস ফোরামের নেতৃত্ব বলেন, এই সম্মাননা শুধু একজন ব্যক্তিকে নয়, বরং শিক্ষার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করার এক ধারাবাহিক উদ্যোগকে স্বীকৃতি দেয়। তরুণ মেধায় বিনিয়োগই যে ভবিষ্যৎ গঠনের মূল চাবিকাঠি, ইন্দ্রনাথ গুহ তার জীবন্ত উদাহরণ। শিক্ষা ও মূল্যবোধের আলো সীমান্ত ও প্রজন্ম পেরিয়ে ছড়িয়ে দেওয়ার এই যাত্রায় ইন্দ্রনাথ গুহর অবদান আগামী দিনেও সমাজকে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুন- শুকটাবাড়ি বাংলাদেশ! নিশীথের মন্তব্যে উত্তেজনা কোচবিহারে, গ্রেফতারের দাবি তৃণমূলের
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
10h ago

হালিশহরে মমতার উপর হামলার প্রতিবাদে উত্তাল বাংলা
10h ago

গদ্দার এই অফিসে ঢুকবে না: যাদবপুরে সায়নীর পার্টি অফিসে ফ্লেক্স ঝুলিয়ে তালা দিলেন বসুন্ধরারা
10h ago

মমতার ছবি ছাড়া ১০টা ভোটও পাব না: বিধানসভায় শোভনদেব-কুণালদের বিক্ষোভে পা মিলিয়ে সাফ জানালেন ঋতব্রত-পন্থী বিধায়করা
11h ago

শান্তিনিকেতনে তল্লাশি চালিয়ে আটক টুলু-ঘনিষ্ঠ ৩
12h ago







