বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায়

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে চলেছে নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব। বিধানসভা সূত্রে খবর, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার— এই টানা তিন দিন ধরে দফায় দফায় নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হবে।
Sponsored

শপথগ্রহণ প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মঙ্গলবারই নির্বাচিত হতে চলেছেন প্রোটেম স্পিকার। রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। রাজনৈতিক মহলের জোর গুঞ্জন, অভিজ্ঞতায় ভর করে প্রবীণ বিজেপি নেতা তাপস রায়কেই প্রোটেম স্পিকারের দায়িত্ব দেওয়া হতে পারে। সংসদীয় রীতিনীতি অনুযায়ী, বিধানসভার প্রবীণতম বা অভিজ্ঞ সদস্যদের মধ্য থেকেই কাউকে এই পদের জন্য বেছে নেওয়া হয়।
প্রোটেম স্পিকার নির্বাচিত হয়ে যাওয়ার পরেই তাঁর তত্ত্বাবধানে বিধানসভার মূল কক্ষে শপথ নেবেন বিজয়ী প্রার্থীরা। তিন দিন ধরে এই প্রক্রিয়া শেষ হওয়ার পর পরবর্তী ধাপে স্থায়ী স্পিকার বা অধ্যক্ষ নির্বাচন করা হবে। তারপরই শুরু হবে বিধানসভার পূর্ণাঙ্গ অধিবেশন।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এটাই হতে চলেছে বিধানসভার প্রথম বড় মাপের সাংবিধানিক প্রক্রিয়া। নবনির্বাচিত বিধায়কদের মধ্যে অনেকেই এবার প্রথমবার বিধানসভার চৌকাঠ পেরোতে চলেছেন, আবার অনেকের কাছেই এটা চেনা আঙিনায় ফেরা। সব মিলিয়ে আগামী তিন দিন রাজ্য রাজনীতির ভরকেন্দ্র যে বিধানসভাই হতে চলেছে, তা বলাই বাহুল্য। এখন সকলের নজর মঙ্গলবার রাজভবনের দিকে, প্রোটেম স্পিকার পদে কার নামে সিলমোহর পড়ে তা দেখার জন্য।
আরও পড়ুন - শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
2h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
3h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
4h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
5h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
6h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
7h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
8h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
9h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
9h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
10h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
13h ago
