বাংলায় নিউজ চ্যানেলের সঞ্চালিকা হিসেবে অতি পরিচিত পাপিয়া সিংহ (Papiya Singha) প্রয়াত। কণ্ঠস্বর ও স্পষ্ট উচ্চারণ তাঁর সঞ্চালনাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে মাত্র ৪৭ বছর বয়সে থামল তাঁর জীবনযাত্রা। প্রায় দু’দশকের বেশি সময় ধরে টিভি মিডিয়ায় (TV Media) সঞ্চালনা করছেন তিনি। সংবাদের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালনায় দক্ষ হাতে সামলাতেন পাপিয়া।
গত প্রায় ছমাস ধরে কোলন ক্যান্সারে (Cancer) ভুগছিলেন পাপিয়া সিংহ। ১২টি কেমোও নেন। কেমো শুরু হওয়ার পর থেকে শরীরিক পরিস্থিতির অবনতি হচ্ছিল। কলকাতার ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ইমিউনো থেরাপি চলছিল পাপিয়ার। এদিন সকাল ১০টা নাগাদ সেখানেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন: নিউ টাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার মহিলার পচাগলা দেহ! আত্মহত্যা না খুন?
পাপিয়ার স্পষ্ট, সাবলীল, উচ্চারণ ও গম্ভীর কণ্ঠস্বর তাঁকে আলাদা পরিচিতি দিয়েছিল। সঞ্চালনার পাশাপাশি বাচিকশিল্পী হিসেবেও পরিচিত ছিল তিনি। ‘বিরতির পরে’ আর ফিরবেন না পাপিয়া- এই খবরে শোকাহত সাংবাদিক মহলের পাশাপাশি অন্যান্য বিভিন্ন মহলের ব্যক্তিরা। অনেকেই স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছেন।















