নজরুল মঞ্চে জাগোবাংলার উৎসব সংখ্যা প্রকাশের অনুমতি মিলল না। এই ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ উগরে দিলেন রাজ্যের বিজেপির সরকারের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিল্লি যাওয়ার আগে কালীঘাট থেকে বিজেপির সরকারকে বিভিন্ন ইস্যুতে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জাগোবাংলা উৎসব সংখ্যা নিয়ে এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, "নজরুল মঞ্চে প্রতিবার আমরা জাগোবাংলার উৎসব সংখ্যা প্রকাশ করি। এবার অনুমতি দেয়নি। চিঠি লিখে অনুমতি চেয়েছি বারবার। কিন্তু অনুমতি দেওয়া হয়নি। কালীঘাটেই হয়ে যাবে। কারণ জাগোবাংলার বই ছেপে বের করা যাবে না। কারণ নাদিমের (তৃণমূল সাংসদ নাদিমুল হক) সংবাদপত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। সেই কারণে ই-পেপার বেরোচ্ছে। ট্রাডিশনাল জিনিস আচমকাই বন্ধ করা যায় না।"
আরও পড়ুন: পুজোর ভিড়ে বড় স্বস্তি! সপ্তমী-নবমী রাতভর ছুটবে মেট্রো
প্রতি বছর নিয়ম মেনে মহালয়ার দিনই প্রকাশিত হয় ‘জাগোবাংলা’ উৎসব সংখ্যা। নজরুল মঞ্চে পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠান হয়ে থাকে। এবারও নিয়ম মেনে দলের তরফে বারবার চিঠি লিখে অনুমতি চাওয়া হলেও তা মেলেনি।















