তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর একের পর এক প্রাণঘাতী হামলার রিপোর্ট (Report) না পেয়ে রাজ্য প্রশাসন এবং পুলিশের ভূমিকায় প্রবল অসন্তুষ্ট ও উদ্বিগ্ন রাজ্য মানবাধিকার কমিশন। তৃণমূলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ-প্রশাসন ঠিক কী ব্যবস্থা নিচ্ছে, তার রিপোর্ট ঠিকঠাক কমিশনকে দেওয়া হচ্ছে না। এতেই অসন্তুষ্ট কমিশন। ২ নভেম্বরের মধ্যে তৃণমূলের থানাওয়ারি সমস্ত অভিযোগের ভিত্তিতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আই পি মুখোপাধ্যায় (Commission Chairman Retired Justice IP Mukherjee)।
সোমবার শুনানি পর্ব থেকে বেরিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল বলেন, কমিশনে দুটি অভিযোগের শুনানি ছিল। সামগ্রিক ভাবে রাজ্য জুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও তৃণমূল কর্মী, সমর্থকদের উপর আক্রমণ বিভিন্ন ঘটনার থানাওয়ারি অভিযোগ জমা দেওয়া হয়েছিল। পুলিশ, প্রশাসন তার কোনও রিপোর্ট জমা দিচ্ছে না।
একের পর এক আক্রমণে হাই কোর্টের পরে রাজ্য মানবাধিকার কমিশনে (State Human Rights Commission) গিয়েছিলেন তৃণমূল বিধায়ক (TMC MLA)। তাঁর আবেদনে জরুরি ভিত্তিতে শুনানির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মানবাধিকার কমিশন। সেদিন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আইপি মুখোপাধ্যায় কাছে বিস্তারিত লিখিত অভিযোগ ও স্মারকলিপি জমা দেন কুণাল ঘোষ। সঙ্গে ছিলেন বৈশ্বানর চট্টোপাধ্যায় (Baishwanar Chattopadhyay)। অভিযোগের গুরুত্ব বিবেচনা করেই কমিশন মামলাটি জরুরি ভিত্তিতে গ্রহণ করেছেন। চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন কমিশনের পুলিশের আই জি-ও। এবং কমিশন পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জরুরি ভিত্তিতে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। যেকোনো মানুষ শান্তিপূর্ণ ভাবে যেকোনো কাজ করতে পারেন। তাঁকে যদি বার বার সেই কাজে বাধা দেওয়া হয় এবং তাঁর উপর হামলা করা হয় তা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে পরে এমনটাই জানিয়েছেন রাজ্য মানবাধিকার কমিশন।
আরও পড়ুন: দুর্গোৎসবে স্টল টানাপড়েন: হাইকোর্টে ধাক্কা বামেদের, মামলা ছাড়লেন বিচারপতি
উত্তরপাড়া, বেলেঘাটা-সহ একাধিক বার তৃণমূল বিধায়কের উপর হামলা হয়েছে। দুদিনই তাঁর গাড়ির কাচ ভেঙে ফেলা হয়। উত্তরপাড়ায় ইট,পাথর,রড দিয়ে আক্রমণের পরের দিন আবার বেলেঘাটায় (Beleghata) তাঁর উপর আক্রমণ করা হয়। এদিন হাতুরি দিয়ে তাঁর গাড়ির কাচ ভেঙে ফেলে দুষ্কৃতীরা। এমনকী ওই দুষ্কৃতীদের হাতে রিভলভার ছিল। এই সব সব করিয়েছে বিজেপি এমনটাই অভিযোগ করেন কুণাল ঘোষ। এমনকি রাজ্য জুড়ে দলের কর্মীদের উপর হামলা ও হুমকির অভিযোগও কমিশনের সামনে তুলে ধরা হয়েছে।















