কলকাতা ২৮°সে
ব্রেকিং
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরচুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
রাজ্য

রেশন দোকানে নজরদারি জোরদার রাজ্যের! জেলা স্তরে বিশেষ ইনস্পেকশন 

রেশন দোকানে নজরদারি জোরদার রাজ্যের! জেলা স্তরে বিশেষ ইনস্পেকশন 

নতুন বছরের শুরুতেই রাজ্যের গণবণ্টন ব্যবস্থায় নজরদারি আরও কঠোর করতে উদ্যোগী হল খাদ্য দফতর। রেশন ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জেলা স্তরে বিশেষ পরিদর্শন দল গঠন করে রেশন দোকানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য দফতরের এক নির্দেশিকায় এই মর্মে সমস্ত সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

Sponsored

Sranchi In Article

নির্দেশিকায় বলা হয়েছে, জেলা রেশনিং অফিসার, জয়েন্ট ডিরেক্টর অব রেশনিং এবং জেলা কন্ট্রোলার অব ফুড অ্যান্ড সাপ্লাইসদের নিয়ে বিশেষ পরিদর্শন দল গঠন করতে হবে। দু’ থেকে তিন জন কর্মী নিয়ে গঠিত এই দলগুলির নেতৃত্ব দেবেন সংশ্লিষ্ট মহকুমার সাব-ডিভিশনাল কন্ট্রোলার বা রেশনিং অফিসার। নিয়মিত পরিদর্শনের পাশাপাশি এই দলগুলিকে আলাদা করে ভেরিফিকেশন ইনস্পেকশন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ অভিযানের মূল লক্ষ্য হল রেশন ব্যবস্থার সরবরাহ শৃঙ্খল, মজুত ও বণ্টন প্রক্রিয়াকে আরও কার্যকর, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করে তোলা। দফতরের পর্যবেক্ষণে উঠে এসেছে, গত কয়েক মাসে নিয়মিত পরিদর্শনের হার আশানুরূপ ছিল না। সেই প্রেক্ষিতেই নতুন চালু হওয়া মোবাইল অ্যাপের মাধ্যমে ডিলারদের কাছে থাকা খাদ্যশস্যের বাস্তব মজুত যাচাইয়ের উপর জোর দেওয়া হয়েছে।

নির্দেশ অনুযায়ী, জয়েন্ট ডিরেক্টর, জেলা রেশনিং অফিসার ও জেলা কন্ট্রোলারদের পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব রেশনিংদেরও ব্যক্তিগত ভাবে অন্তত ২০ শতাংশ রেশন ডিলার পরিদর্শন করতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিশেষ দলের ইনস্পেকশনের সাত দিনের মধ্যেই এই পরিদর্শনগুলি সম্পন্ন হলে ভাল হয়, যাতে গুণগত মান ও স্বচ্ছতা ক্রস-ভেরিফাই করা যায়। বিশেষ ইনস্পেকশনগুলি অবশ্যই আকস্মিক হতে হবে। প্রতি মাসে অন্তত দু’টি করে এমন সারপ্রাইজ ইনস্পেকশন আলাদা আলাদা দলকে দিয়ে করানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত পরিদর্শনের ক্ষেত্রেও কিছু ইনস্পেকশন পূর্বঘোষণা ছাড়াই করার কথা বলা হয়েছে।

খাদ্য দফতরের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, প্রতিটি এলাকার সব রেশন ডিলারকে বছরে অন্তত এক বার করে পরিদর্শনের আওতায় আনতে হবে। একই ডিলারের ক্ষেত্রে পরপর দু’টি পরিদর্শনের মধ্যে ব্যবধান ১১ মাসের বেশি হতে পারবে না। পরিদর্শনের সমস্ত তথ্য নথিভুক্ত করার জন্য ‘খাদ্য সাথী’ মোবাইল অ্যাপে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। ইনস্পেকশনের সময় সংগৃহীত তথ্য, পরিসংখ্যান ও ছবি ওই অ্যাপেই আপলোড করতে হবে। সংশ্লিষ্ট আধিকারিক বা বিশেষ পরিদর্শন দলের প্রধানের লগ-ইন আইডি ব্যবহার করেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে খাদ্য দফতর।

আরও পড়ুন- ভোটার পরিষেবা আরও সহজ করতে উদ্যোগ! ‘ইসিআই নেট’ অ্যাপ ঢেলে সাজাচ্ছে কমিশন

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

রাজ্য

সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠক: ভুয়ো তথ্যে কান না দেওয়ার আবেদন, শীঘ্রই চালু হচ্ছে নতুন ওয়েবসাইট

১১/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

কলকাতা ও হাওড়ায় বাড়ছে ওয়ার্ড, ১২ অগাস্ট বিশেষ অধিবেশন বিধানসভায়

১০/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

পুজোয় ৫০০, মার্চে আরও ১০০০ সরকারি বাস! হাইওয়েতে টোটো বন্ধে কড়া বার্তা পরিবহণমন্ত্রীর

১০/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

বামেদের ‘জেল ভরো’ কর্মসূচি ঘিরে রণক্ষেত্র আসানসোল! গ্রেফতার মীণাক্ষি-সহ একাধিক নেতা

১০/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

হালিশহরে আর্থিক সাহায্য, আরজি কর-কাণ্ডে আপত্তি কেন? বিজেপির ‘দ্বিমুখী নীতি’ নিয়ে সরব কুণাল

১০/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

কেন্দ্রের ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিতে শামিল রাজ্য, হবে রাখিবন্ধন উৎসব: ‘তেরঙ্গা যাত্রা’র পরে ঘোষণা মুখ্যমন্ত্রীর

১০/৮/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →