নিয়োগে সবুজ সংকেত! নতুন ১৫ পদ সৃষ্টি, ৫১ পদ পূরণের অনুমোদন মন্ত্রিসভায়

রাজ্যের প্রশাসনিক ও নাগরিক পরিষেবা আরও জোরদার করতে বড়সড় নিয়োগের পথে হাঁটল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত মন্ত্রিসভার বৈঠকে নতুন ১৫টি পদ সৃষ্টির পাশাপাশি ৫১টি শূন্যপদ পূরণের প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা এবং পুর পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে কাজের গতি বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
Sponsored

এদিন মন্ত্রিসভার বৈঠকে উন্নয়ন পর্ষদগুলির পরিকাঠামো খতিয়ে দেখে বক্রেশ্বর, মুক্তিমপুর, পাথরচাপড়ি, ফুরফুরা শরিফ এবং তারকেশ্বর উন্নয়ন কর্তৃপক্ষের জন্য ৫টি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট প্ল্যানারের নতুন পদ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পর্যটন ও ধর্মীয় স্থানগুলির উন্নয়নমূলক প্রকল্পগুলি যাতে দ্রুত শেষ করা যায়, সেই লক্ষ্যেই এই নিয়োগ করা হবে।
সবচেয়ে বড় নিয়োগ হতে চলেছে কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরে। সেখানে মেডিক্যাল অফিসার (জেনারেল) পদে ৪১টি শূন্যপদ সরাসরি পূরণের ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। পুর পরিষেবা কমিশনের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। শহরের নাগরিক স্বাস্থ্য পরিষেবাকে আরও নিশ্ছিদ্র করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এছাড়া শিলিগুড়ি পুরনিগমে সহকারী প্রকৌশলী (সিভিল) পদেও ৩টি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষাক্ষেত্রেও নিয়োগের সুখবর মিলেছে এদিনের বৈঠকে। কলকাতার এআইডব্লিউসি বুনিয়াদি বালিকা উচ্চ বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক বিভাগের জন্য ৭টি নিয়মিত শিক্ষক পদ সৃষ্টির প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি রাজ্য ঔষধ নিয়ন্ত্রণ ও গবেষণাগারের পরিকাঠামো মজবুত করতে জুনিয়র সায়েন্টিফিক অফিসার, সিনিয়র ও জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট মিলিয়ে মোট ১০টি পদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন- ওড়িশা, ঝাড়খণ্ড থেকে কয়েকশো বিচারক: রাজ্যের SIR নিষ্পত্তিতে তৎপর কলকাতা হাই কোর্ট
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Just now

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
1h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
2h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
2h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
3h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
4h ago
More from রাজ্য
View All →
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
6h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
7h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
10h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
10h ago
