কলকাতা ৩০°সে
ব্রেকিং
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদেরবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেককলকাতার নামী স্কুলে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ ২৭ ছাত্রী!চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কঅ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদেরবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেককলকাতার নামী স্কুলে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ ২৭ ছাত্রী!চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্ক
মহানগর

অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরা

অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরা

অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে গেরুয়া রং করা নিয়ে বিতর্কের পর এবার নিজেরাই সেই রং বদলে দিলেন শিল্পী ও কলাকুশলীরা। মঙ্গলবার গেরুয়া রং করা অংশ সাদা করে দেওয়া হয়। ঘটনাস্থলে ছিলেন নাট্যব্যক্তিত্ব চন্দন সেন, নাট্যকর্মী বিমল চক্রবর্তী, সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ অনেকে।

Sponsored

Sranchi In Article

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন নাট্যকর্মী বিমল চক্রবর্তী। তাঁর কথায়, "অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের নিজস্ব ঐতিহ্য রয়েছে। এটি বহু দিনের পুরনো শিক্ষার ও সংস্কৃতির জায়গা। শম্ভু মিত্রের নেতৃত্বে এখানে নাটক পরিচালিত হয়েছে। সেই জায়গায় হঠাৎ করে ‘আগ্রাসন’ চাপিয়ে দেওয়ার চেষ্টা মেনে নেওয়া যায় না।" বিমল চক্রবর্তীর অভিযোগ, নতুন সরকার ক্ষমতায় আসার পরই এই ধরনের ঘটনা ঘটছে। তাঁর কথায়, "এখানে এসে হঠাৎ করে আগ্রাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। একটা সরকার সবে মাত্র এসেছে, তাঁরা এসেই এসব করছে।"

আরও পড়ুন: নেতাজির চিতাভস্ম দেশে ফেরাতে চান কন্যা অনিতা! কেন্দ্রের জবাব চাইল শীর্ষ আদালত

বিজেপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, বিজেপি নেতৃত্ব একদিকে বলছে, এই কাজের সঙ্গে দলের কোনও যোগ নেই। আবার অন্যদিকে এই রং কেন করা হবে না, সেই প্রশ্নও তুলছে। বিমলের কথায়, "অর্থাৎ গায়ের জোর। আমরা এখানে কোনও রং চাই না। আপনি করুন না রং নিয়ে রাজনীতি। কিন্তু এখানে লাল-নীল-গেরুয়া কোনও রং চাই না।"

বিমল জানান, গেরুয়া রং পরিবর্তন করে দেওয়ার আশ্বাস আগে দেওয়া হয়েছিল। কিন্তু দিনের পর দিন কেটে গেলেও কোনও পদক্ষেপ হয়নি। তাই আর অপেক্ষা না করে শিল্পী ও কলাকুশলীরাই রং বদলের সিদ্ধান্ত নেন। তাঁর কথায়, "প্রথমে বলেছিল ফিরিয়ে দেব। কিন্তু কোনও উচ্চবাচ্য না করায় আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে সকলে মিলে করেছি।"

প্রসঙ্গত, গত ১২ জুলাই অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের মূল গেটের পাশের টিকিট কাউন্টার গেরুয়া রং করা হয়। পাশাপাশি লাগানো হয় ভারতমাতার ব্যানার। ঘটনায় প্রতিবাদ জানিয়ে নাট্যকর্মীরা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কাছেও অভিযোগ জানান। সেই সময় শমীক জানিয়েছিলেন, 'এই কাজ বিজেপির নয়।' তাঁর দাবি ছিল, যারা এই কাজ করেছে তাদের চিহ্নিত করে যথাযথ শাস্তি দেওয়া হবে। কিন্তু এরপর আর কোনও পদক্ষেপ না হওয়াতেই শিল্পীদের একাংশ নিজেরাই রং বদলে দিলেন।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from মহানগর

View All →