কলকাতা ৩০°সে
ব্রেকিং
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদেরবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেককলকাতার নামী স্কুলে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ ২৭ ছাত্রী!চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কঅ্যাকাডেমি অফ ফাইন আর্টসের রং ফেরালেন নাট্যকর্মীরাউলুবেড়িয়া পুরসভা পরিদর্শন-বৈঠকে বিতর্কে পুর প্রতিমন্ত্রী! ঘাড় ধাক্কা জুটল বিজেপির নেতা-কর্মীদেরবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেককলকাতার নামী স্কুলে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ ২৭ ছাত্রী!চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্ক
মহানগর

তৃণমূল ভবনে মনীষীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে দুষ্কৃতী হামলা

মঙ্গলবার তৃণমূল ভবনে বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি হওয়া অপমানের বিরুদ্ধে এক শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই অনুষ্ঠানেও অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে একদল সশস্ত্র দুষ্কৃতী।

তৃণমূল ভবনে মনীষীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে দুষ্কৃতী হামলা

বাঙালি মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতি বিজেপির চরম অসম্মান এবং রাজনৈতিক হিংসার নোংরা রূপ আবারও প্রকাশ্যে চলে এল। মঙ্গলবার তৃণমূল ভবনে বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি হওয়া অপমানের বিরুদ্ধে এক শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই অনুষ্ঠানেও অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে একদল সশস্ত্র দুষ্কৃতী। অভিযোগের তির বিজেপির দিকেই।

Sponsored

Sranchi In Article

 

 প্রকাশ্য দিবালোকে এই বর্বরচিত ও কাপুরুষোচিত হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় নিন্দার ঝড় সর্বত্রই। মঙ্গলবার সকাল থেকেই তৃণমূল ভবনে ক্ষুদিরাম বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং সম্প্রতি নেতাজিকে নিয়ে করা চরম অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। দুপুরের দিকে অতর্কিতে একদল বিজেপি-আশ্রিত গুন্ডাবাহিনী সেখানে চড়াও হয়। কোনও কিছু বুঝে ওঠার আগেই তারা তৃণমূলকর্মীদের উপর হামলা করে।  বাধা দিতে গেলে দলের কর্মী ও সমর্থকদের সঙ্গে একপ্রকার হাতাহাতি হয়।

এই হামলায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী গুরুতর আহত হন। এই হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। নেতাজি সুভাষচন্দ্র বসু কিংবা শহিদ ক্ষুদিরাম বসুর মতো বাঙালি আবেগের ধারক ও বাহকদের সম্মান জানাতে ব্যর্থ বিজেপি এখন হিংসার আশ্রয় নিচ্ছে। সংস্কৃতির নামে যারা প্রতিনিয়ত বাংলার ঐতিহ্যকে কলঙ্কিত করছে, এই হামলা তাদের সেই দেউলিয়া মানসিকতারই প্রমাণ। স্বাধীনতা সংগ্রামীদের স্মরণসভাকে রক্তক্ষয়ী রণক্ষেত্রে পরিণত করার এই ঘৃণ্য রাজনীতিকে বেছে নিয়েছে বিজেপি।

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from মহানগর

View All →