সপ্তম পে কমিশনের (7th Pay Commission) একাধিক শর্ত ঘোষণা করল নবান্ন (Nabanna)। শনিবার বিজ্ঞপ্তি জারি করে তা জানিয়ে দিয়েছে। সপ্তম পে কমিশন গঠনের প্রক্রিয়ায় আরও একধাপ এগিয়ে গেল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার (West Bengal BJP Governmentr)। 

বিজ্ঞপ্তিতে রয়েছে
*  ৩ শতাংশ থেকে ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব
* মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে নতুন বেতন কাঠামো তৈরির নির্দেশ
* ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে ৫ সদস্যের পরিবারকে ভিত্তি হিসাবে বিবেচনা করার নির্দেশ
* এক্ষেত্রে পুষ্টির মানদণ্ড ধরা হয়েছে দৈনিক ৩ হাজার ৪৯০ ক্যালোরি। আগে যা ছিল ২ হাজার ৭০০ ক্যালোরি।
* মহার্ঘ ভাতার ক্ষেত্রে 'স্ট্যান্ডিং অর্ডার'-এর সুপারিশের বিষয়টিও দেখছে কমিশন। 
* রাজ্য সরকারি কর্মীদের বাড়ি ভাড়া, পরিবহণ ভাতা, শিশুদের শিক্ষাভাতা, হস্টেল ভরতুকি-সহ অন্যান্য ভাতা নির্ধারণের ক্ষেত্রেও কেন্দ্রীয় পে কমিশনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করার কথা বলা হয়েছে।
* অবসরকালীন সুবিধার ক্ষেত্রে একাধিক বিষয় খতিয়ে দেখতে হবে। 
* কমিউটেড পেনশন ১১ বছর পুনরুদ্ধার, অবসরের সময় ছুটির নগদীকরণ এবং ৩০ জুন অবসর নেওয়া কর্মীদের একটি ইনক্রিমেন্ট দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হয়েছে।

আরও পড়ুন: লুকোচুরি শেষ, ভবানী ভবনে হাজিরা সুমিতের, চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ

বাজেটের দিনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu adhikari) ঘোষণা করেন দ্রুত সপ্তম পে কমিশন গঠনের কথা। তারপর থেকে একধাপ একধাপ করে এগোচ্ছে। সরকারি কর্মীদের ডিএ এবং ডিআর বৃদ্ধির হারও নির্ধারণ করবে সপ্তম পে কমিশন (7th Pay Commission)। সব ঠিক থাকলে ৬ মাসের মধ্যে রিপোর্ট দেবে সপ্তম পে কমিশন।