বিপাকে ক্রিকেটার অভিষেক পোড়েল (Abhishek Porel), বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার বাইশ গজের তারকা।বাংলার বাঁহাতি ব্যাটার-উইকেটকিপারের বিরুদ্ধে ১৯ ধারায় মামলা দায়ের হয়েছে যার মধ্যে বেশিরভাগটাই জামিন অযোগ্য। চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়া মহলে। 

অভিযোগকারিণী ডাক্তারি পড়ুয়া জানান, সাড়ে তিন বছর ধরে অভিষেকের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। বিয়ের সব ঠিক হয়ে গেলেও বছর দেড়েক আগে থেকে ক্রিকেটারের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। ঘটনার জল গড়িয়েছিল থানা পর্যন্ত। তবে এবার ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস থেকে শুরু করে একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয় বাংলার তারকা ক্রিকেটারের বিরুদ্ধে।তরুণীর অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য আগেই নির্দেশ দিয়েছিলেন অভিষেকের কাছে থাকা মোবাইল ফোন সহ সমস্ত ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করতে হবে হুগলির মগরা থানার পুলিশকে।‌ সেই মামলাতেই মঙ্গলবার গ্রেফতার করা হল দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা ক্রিকেটারকে। আজ তাঁকে চুঁচুড়া কোর্টে পেশ করা হয়। তারকা ক্রিকেটার জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।