মঙ্গলবার, জ্ঞানেশ হঠাও মিছিলে উত্তাল হবে শহর কলকাতা। জ্ঞানেশ কুমার-সহ কমিশনের দোষী আধিকারিকদের সরিয়ে দিয়ে তদন্ত এবং এসআইআর বাতিল করার দাবিতে ছাত্র-যুবদের মিছিলে পুজোর আগে ফের সরগরম হচ্ছে মহানগর। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ডাকে দলের ছাত্র-যুবর শাখার সঙ্গে থাকবে মহিলা এবং আইটি সেলও। দুপুর দুটোয় মিছিল শুরু রাজাবাজার মোড় থেকে। শেষ হবে পার্কসার্কাসে।

দেশ এখন উত্তাল এসআইআর নিয়ে। দিল্লি উত্তাল। জ্ঞানেশের পদত্যাগের দাবি প্রত্যেকটি রাজনৈতিক দল সহ নতুন প্রজন্মের। আন্দোলন পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখতে পারছে না শাহ’র পুলিশ। প্রত্যেকদিন ঝাঁজ বাড়ছে আন্দোলনের। মঙ্গলবারের এই মিছিলে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকের পাশাপাশি সাধারণ নাগরিকও পাশে থাকবেন।















