- বিশ্বনাথ বসু: দীর্ঘদিন ধরে কাজ করেছি। অনেক দিনের পরিচয়। ওনার বাড়িতেও আমি গেছি। ওনার অনেক কাজ করার ইচ্ছে ছিল। খবরটা শুনে খুব খারাপ লাগছে।
- বিক্রম চট্টোপাধ্যায়: হৃদয়বিদারক। খুব শিক্ষিত একজন পরিচালক ছিলেন। অনেক কথা হতো ওনার সঙ্গে। এরকম একটা ঘটনা ঘটতে পারে সেটা ভাবতেই পারছিনা।
- গার্গী রায়চৌধুরী: অসম্ভব ভালো একজন শিক্ষিত বাঙালি পরিচালক ছিলেন। বিজ্ঞাপনের ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছিলেন। এত সুন্দর করে চরিত্রদের উপস্থাপিত করতেন সেটা শেখার মতো। 'মেঘনাধবদ রহস্য' আমার খুব পছন্দ। কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি। শুনেছিলাম অসুস্থ ছিলেন। আজকের খবরটা শুনে খুব খারাপ লাগছে।
- শ্রীলেখা মিত্র: অভিভাবকহীন হয়ে গেলাম। প্রতিক্রিয়া দেওয়ার মতো অবস্থায় নেই।
- কমলেশ্বর মুখোপাধ্যায়: অত্যন্ত দুঃখজনক ঘটনা। দীর্ঘদিনের সম্পর্ক ছিল ওনার সঙ্গে। বিজ্ঞাপনের সময় থেকে আলাপ। ওনার মৃত্যু বাংলা বিনোদন জগতের জন্য সত্যিই বেদনাদায়ক ঘটনা।
আত্মঘাতী অনীক! 'হৃদয়বিদারক ঘটনা' বলছে টলিউড
পরিচালক অনীক দত্তর (Anik Dutta) মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড (Tollywood)। হিন্দুস্তান পার্কে স্ত্রীর ফ্ল্যাটের চার তলা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। যেখানে লেখা রয়েছে, 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।' পরিচালক আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হাতের লেখা মিলিয়ে দেখছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার সকালে এসএসকেএম হাসপাতালে অনীকের ময়নাতদন্ত হবে। ইতিমধ্যেই দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে পৌঁছে গেছেন টলিউডের শিল্পী-কলাকুশলী থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা।
পরিচালকের মৃত্যু প্রসঙ্গে কী বলছেন টলিউডের অভিনেতা থেকে পরিচালকরা-
Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
প্রাণের গান আর জমিয়ে নাচ! কানাডায় জমজমাট সৌমিত্রর অনুষ্ঠান
1d ago

মহালয়ার ভোরে চরম অপমান! পঙ্কজ মল্লিকের প্রশ্নে চিরতরে রেডিও ছাড়েন গায়িকা
1d ago

মাতৃত্বের জয়গান ও নারীশক্তির বন্দনা: “আমার মা আমার দুর্গা”-র মঞ্চে চাঁদের হাট!
1d ago

“ভয় দেখাবেন না!” মুক্তির পর আঘাতের চিহ্ন দেখিয়ে ক্ষোভ উগরে দিলেন আমিরের ভাইঝি
1d ago

গান চলাকালীন সিট ছাড়লেই মুশকিল! দেবেন্দ্র-পত্নী অমৃতার দিল্লির শো নিয়ে ট্রোলের বন্যা নেটপাড়ায়
2d ago







