পাথরপ্রতিমায় ‘৫ প্রতিজ্ঞা’, তৃণমূলের জয়ের ব্যবধানের টার্গেট বাঁধলেন অভিষেক

কী কী উন্নয়নমূলক কাজ করেছে তৃণমূল সরকার, ভোটে জিতে ক্ষমতায় এসে আর কী কী কাজ করবে- ২৬-এর নির্বাচনের জন্যে প্রথম প্রচারসভা থেকে ৫ প্রতিজ্ঞা তুলে জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, পাথরপ্রতিমায় দাঁড়িয়ে তৃণমূলের জয়ের ব্যবধানের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সেনাপতি।
এদিন কলেজ মাঠে তৃণমূল প্রার্থী সমীর কুমার জানার সমর্থনে প্রচার করেন অভিষেক (Abhishek Banerjee)। বলেন, "এই নির্বাচন বিজেপিকে (BJP) শিক্ষা দেওয়ার নির্বাচন।" এর পরেই তৃণমূলের কর্মী-সমর্থকদের জয়ের ব্যবধানের টার্গেট বেঁধে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, "দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমাতে এবার জয়ের ব্যবধান বাড়াতে হবে। ৪০ হাজারের বেশি ব্য়বধানে জিততে হবে"।
পাথরপ্রতিমায় স্বাস্থ্য পরিষেবার সমস্যার কথা স্বীকার করে অভিষেক বলেন, ইতিমধ্যেই তৃণমূলের ইস্তেহার ১০ প্রতিজ্ঞার মধ্যে রয়েছে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা নিয়ে আসবে রাজ্য সরকার। তাঁর নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারকে সব সময়ই বেশি গুরুত্ব দেন অভিষেক। এদিন জনসভা থেকেও তিনি জানান, "প্রচার শুরু করেছি পাথরপ্রতিমায়, শেষ হবে ডায়মন্ডহারবারে। আসন্ন বিধানসভা নির্বাচনে আরো বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল। চতুর্থ বারের জন্য সরকার গড়তে চলেছে ঘাসফুল শিবির। অন্য দল প্রতিশ্রুতি দেয়, আমরা প্রতিজ্ঞা করি। তৃণমূলের ১০ প্রতিজ্ঞা রয়েছে। আমাদের প্রথম প্রতিজ্ঞা, লক্ষ্মীর ভাণ্ডার। দ্বিতীয় প্রতিজ্ঞা, আগামী পাঁচ বছরের মধ্যে সবাইকে পাকা ঘর করে দেবে সে সরকার টাকা দিক আর না দিক। মানুষের দুয়ারে দুয়ারে স্বাস্থ্যব্যবস্থা পৌঁছে দেওয়া আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। প্রতি ব্লকে সেবাশ্রয় হবে। চতুর্থ প্রতিজ্ঞা, ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল। পঞ্চম প্রতিজ্ঞা, ক্ষমতায় ফিরলে ৫ বছরের মধ্যে সব প্রবীণদের বার্ধক্য ভাতা। তৃণমূল চতুর্থবার ক্ষমতায় এলে ৩০ হাজার কোটি টাকার কৃষি বাজেট আনা হবে। কৃষকদের উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করাই এই বাজেটের মূল লক্ষ্য।"
পাঁচ প্রতিজ্ঞা,
তৃণমূল সভাপতির অভিযোগ, "গরিবের টাকা আটকে রেখেছে কেন্দ্র। আবাস প্রকল্প ও ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র। তৃণমূলের আমলে পাথর প্রতিমায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা যতদিন আছি কারও ভোটাধিকার কেড়ে নিতে পারবে না কেউ। অন্য দল প্রতিশ্রুতি দেয়, আমরা প্রতিজ্ঞা করি।"
স্কুল, জেলা গঠন-সহ তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে থাকা বাকি প্রতিশ্রুতিগুলোর কথাও মনে করিয়ে তিনি বলেন, "স্বাধীনতার পর থেকে, ২০১১ পর্যন্ত পাথরপ্রতিমায় যা কাজ হয়েছে, ১৫ বছরে তার দশগুণ হয়েছে। গ্রামীণ হাসপাতাল নিয়ে এখানকার মানুষের অভিযোগ রয়েছে, চতুর্থবার সরকার গড়ার পর অগ্রাধিকার দিয়ে দেখা হবে। পাথরপ্রতিমায় বাস টার্মিনাসের দাবি রয়েছে, একটা সমীক্ষা করে সেটাও সম্ভব হলে করা হবে।" এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সার প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, ''এসআইআর (SIR) তালিকায় নাম বাদ যাওয়ার আতঙ্কে এই জেলাতেই ১৬ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে শুধু পাথরপ্রতিমা থেকেই রয়েছেন ২ জন। বিজেপির কাছে মানুষের জীবনের কোনো দাম নেই, কিন্তু আমাদের কাছে সাধারণ মানুষের জীবনের মূল্য মণিমুক্তোর মতো মূল্যবান।”
আরও খবর: ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে! নির্বাচন কমিশনের নোটিশে বিজেপির প্রতীক: তোপ দাগলেন মমতা
প্রথম থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল নজর কাড়ার মত। বিগত কয়েক দিন ধরেই প্রতিটি বুথে ছিল সাজো সাজো রব। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলেছে। মঞ্চের উত্তর-পশ্চিম কোণে তৈরি করা হয় হেলিপ্যাড। সোমবার আকাশে একাধিকবার হেলিকপ্টারের মহড়া চলে। নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখতেই এই ব্যবস্থাপনা। গোটা এলাকায় জোরদার করা হয় পুলিশি নজরদারি। তবে পাথরপ্রতিমার এই জনসভা থেকে স্পষ্ট আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় বঞ্চনা এবং বাংলার উন্নয়নকে হাতিয়ার করেই লড়াইয়ে নামছে ঘাসফুল শিবির।
-

- লক্ষ্মীর ভাণ্ডার
- সকলের মাথার উপর পাকা ছাদ, অর্থাৎ আবাস যোজনার বাড়ি
- বিধানসভা কেন্দ্রের প্রত্যেক ব্লক, টাউনর বাসিন্দাদের দুয়ারে পৌঁছে দেওয়া হবে চিকিৎসা
- কেন্দ্র টাকা না দিলেও সব বাড়িতে পৌঁছে যাবে নলবাহিত পানীয় জল
- বয়স্ক সকলকে বার্ধক্যভাতা
তৃণমূল সভাপতির অভিযোগ, "গরিবের টাকা আটকে রেখেছে কেন্দ্র। আবাস প্রকল্প ও ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র। তৃণমূলের আমলে পাথর প্রতিমায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা যতদিন আছি কারও ভোটাধিকার কেড়ে নিতে পারবে না কেউ। অন্য দল প্রতিশ্রুতি দেয়, আমরা প্রতিজ্ঞা করি।"
স্কুল, জেলা গঠন-সহ তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে থাকা বাকি প্রতিশ্রুতিগুলোর কথাও মনে করিয়ে তিনি বলেন, "স্বাধীনতার পর থেকে, ২০১১ পর্যন্ত পাথরপ্রতিমায় যা কাজ হয়েছে, ১৫ বছরে তার দশগুণ হয়েছে। গ্রামীণ হাসপাতাল নিয়ে এখানকার মানুষের অভিযোগ রয়েছে, চতুর্থবার সরকার গড়ার পর অগ্রাধিকার দিয়ে দেখা হবে। পাথরপ্রতিমায় বাস টার্মিনাসের দাবি রয়েছে, একটা সমীক্ষা করে সেটাও সম্ভব হলে করা হবে।" এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সার প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, ''এসআইআর (SIR) তালিকায় নাম বাদ যাওয়ার আতঙ্কে এই জেলাতেই ১৬ জন প্রাণ হারিয়েছেন, যার মধ্যে শুধু পাথরপ্রতিমা থেকেই রয়েছেন ২ জন। বিজেপির কাছে মানুষের জীবনের কোনো দাম নেই, কিন্তু আমাদের কাছে সাধারণ মানুষের জীবনের মূল্য মণিমুক্তোর মতো মূল্যবান।”
আরও খবর: ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে! নির্বাচন কমিশনের নোটিশে বিজেপির প্রতীক: তোপ দাগলেন মমতা
প্রথম থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল নজর কাড়ার মত। বিগত কয়েক দিন ধরেই প্রতিটি বুথে ছিল সাজো সাজো রব। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলেছে। মঞ্চের উত্তর-পশ্চিম কোণে তৈরি করা হয় হেলিপ্যাড। সোমবার আকাশে একাধিকবার হেলিকপ্টারের মহড়া চলে। নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখতেই এই ব্যবস্থাপনা। গোটা এলাকায় জোরদার করা হয় পুলিশি নজরদারি। তবে পাথরপ্রতিমার এই জনসভা থেকে স্পষ্ট আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় বঞ্চনা এবং বাংলার উন্নয়নকে হাতিয়ার করেই লড়াইয়ে নামছে ঘাসফুল শিবির।
-
-
-Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
12h ago

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
15h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
18h ago

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
19h ago

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
22h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago