কলকাতা ২৮°সে
ব্রেকিং
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরচুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
শিরোনামরাজ্যগুরুত্বপূর্ণ

কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন: মানবিক হওয়ার আবেদন জানিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন: মানবিক হওয়ার আবেদন জানিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চতুর্থ চিঠি দিয়ে মানবিক হতে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, কমিশনের অমানবিক পদক্ষেপের কারণেই মানুষের ভোগান্তি বাড়ছে, হয়রান হচ্ছেন বয়স্ক মানুষ। শুধু তাই নয়, কমিশনের যান্ত্রিক আচরণের কারণে সাংবিধানিক কাঠামোই আজ প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে। কমিশনকে পক্ষপাতহীন (unbiased) আচরণ করার পরামর্শও দিয়েছেন তিনি।

Sponsored

Sranchi In Article

মুখ্যমন্ত্রী তাঁর তিন পাতার চিঠিতে এসআইআর (SIR) কতজন মানুষকে কেড়ে নিয়েছে সেই পরিসংখ্যানও দিয়েছেন। কমিশনের দিশাহীন এসআইআর-র কারণে ইতিমধ্যেই বাংলায় ৭৭ জনের মৃত্যু হয়েছে। চারজন আত্মহননের চেষ্টা করেছেন এবং ১৭ জন অসুস্থ হয়েছেন। কেন এই ঘটনা ঘটছে? মুখ্যমন্ত্রী বলছেন, আসলে কমিশন ভয়ের পরিবেশ তৈরি করেছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। নির্বাচন কমিশনের মতো একটা স্বাধীন সংস্থার উচিত রাজনৈতিক পক্ষপাতের উর্ধে উঠে মানুষের কথা ভাবা এবং মানুষকে কতখানি সাহায্য করা যায় তা খতিয়ে দেখা।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অমর্ত্য সেনকে পাঠানো চিঠির কথা উল্লেখ করেছেন। বলেছেন, নোবলজয়ী পৃথিবী বিখ্যাত এই বাঙালি দেশের গর্ব, পৃথিবীর গর্ব। তাঁকে চিঠি পাঠিয়ে আসলে দেশের মাথাই নীচু করা হচ্ছে। বলা হচ্ছে বয়সের পার্থক্যের কারণেই এই চিঠি। কিন্তু এর সমাধান কী অন্যভাবে করা যেত না? এটাই হচ্ছে কমিশনের যান্ত্রিকতা এবং পক্ষপাতমূলক আচরণের উদাহরণ। এ প্রসঙ্গে তিনি অভিনেতা-সাংসদ দেব, জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামি, কবি জয় গোস্বামী কিনবা ভারত সেবাশ্রম সংঘের মহারাজের কথাও উল্লেখ করেছেন। বলেছেন, এরা সকলেই বাংলার গর্ব। এদেরকেও চিঠি পাঠানো হয়েছে। যারা বাংলার গর্ব কিংবা ভারতের গর্ব তাদের সঙ্গে এই যান্ত্রিক আচরণ আসলে কমিশনের পক্ষপাতমূলক আচরণকে সামনে এনে ফেলছে। একইসঙ্গে কমিশন যে কতটা পরিকল্পনাহীনভাবে কাজ করছে তা প্রতি পদক্ষেপে স্পষ্ট হচ্ছে। এই সব মানুষকে নোটিশ (hearing notice) পাঠিয়ে কমিশন (Election Commission) ঔদ্ধত্য দেখাচ্ছে যা কমিশনের মতো নিরপেক্ষ সংস্থার কাছে আশা করা যায় না।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর অভিযোগে তৎপর পুলিশ: সিসিটিভি ফুটেজ, ডিভিআর সংগ্রহ

বয়স্করা সবথেকে বেশি হয়রান হচ্ছেন সেইসঙ্গে বিবাহিত মহিলারা সমস্যায় পড়ছেন। মুখ্যমন্ত্রী চিঠিতে লিখছেন, বিয়ের পর পদবী পরিবর্তন কিনবা বাসস্থান পরিবর্তন স্বাভাবিক বিষয়। এই সব জেনেও কমিশন কারণ জানতে চাইছে, নতুন করে পরিচয় জানতে চাইছে বার বার ডেকে পাঠাচ্ছে। চূড়ান্ত হয়রানি। এছাড়াও লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অযৌক্তিক কাজ হচ্ছে, নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সবটা রাজনৈতিক উদ্দেশ্যে।নামের বানান নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজের নামের ইংরেজি বানান উল্লেখ করে বলেন, কেউ এমও লেখে কেউ এমএ লেখে আবার কেউ শেষে ডাবল এ লেখে। আবার কুমার প্রসঙ্গেও একই কথা প্রযোজ্য। কেউ কেউ আবার হয়রান হচ্ছে বাবার নামের বানান নিয়েও। মুখ্যমন্ত্রী বলছেন, কমিশন কোনও রাজনৈতিক দলের ধামাধরা সংস্থা নয়। স্বাধীন সংস্থা। রাজনৈতিক নিরপেক্ষভাবে কাজ করুক। মানুষের ভোগান্তি কোথায় হচ্ছে দেখুক। অযৌক্তিক কাজ বন্ধ করুক। যান্ত্রিকভাবে চিঠি আর নোটিশ পাঠানো বন্ধ করে মানবিক পদক্ষেপ করুক। মানুষ এটা ভালভাবে নিচ্ছেন না। বাংলার একজনও বৈধ ভোটার যাতে বঞ্চিত না হন তাদের জন্য লড়াই চলবে। কারণ ইতিমধ্যেই বহু প্রাণহানি ও আত্মহত্যার ঘটনা ঘটেছে। যা মানুষকে নোটবন্দির কালো সময়ের কথা মনে করিয়ে দিয়েছে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

লেজার আলোয় দিক হারিয়ে মাঝ আকাশে চক্কর পাইলটের! বিপদ এড়িয়ে অবতরণ কলকাতা বিমানবন্দরে

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

জেলা থেকে শহর, রাজ্যের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নীরবতা পালনে অভয়া- স্মরণ

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে যোগা করার পরামর্শ প্রধানমন্ত্রীর, সকলকে সমান গুরুত্বের আশ্বাস

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

সংসদে দেখা নেই প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর, তৃণমূলের প্রশ্নবাণে অস্বস্তিতে বিজেপি সরকার

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বিচারপতি নিয়োগে বিজেপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মেনকা

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

অগ্রিম নিয়েও রাহুলের সভার বুকিং বাতিল যোগীরাজ্যে

৭/৮/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →