মৃতদেহের হাড়ে প্রাণ পেল রিজাউদ্দিনের পা! আরজি করের অসাধ্য সাধন

লরি দুর্ঘটনায় উরুর হাড় প্রায় শেষ হয়ে গিয়েছিল, চিকিৎসকরা ভেবেছিলেন পা হয়তো কেটেই বাদ দিতে হবে। কিন্তু হাল ছাড়েননি আরজি কর মেডিক্যাল কলেজের (R. G Kar Medical College)চিকিৎসকরা। এক মৃত ব্যক্তির হাড় সংগ্রহ করে প্রথমবার এক যুবকের পায়ে সফলভাবে প্রতিস্থাপন করলেন তাঁরা। এই বিরল অস্ত্রোপচারের হাত ধরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন উত্তর ২৪ পরগনার(North 24 Pgs) বিড়ার (Bira)বাসিন্দা রিজাউদ্দিন মণ্ডল।
Sponsored

বছর ৩১-এর শ্রমিক রিজাউদ্দিনের জীবন ওলটপালট হয়ে যায় ২০২৩ সালে একটি ভয়াবহ লরি দুর্ঘটনায়। তাঁর ডান পায়ের উরুর নীচের অংশ ডিস্টাল ফিমার (Distal Femur) এমনভাবে ভেঙে চুরমার হয়ে যায় যে হাড়ের বড় একটা অংশ পুরোপুরিভাবে ঘাটতি হয়ে যায় । স্থানীয় ভাষায় যাকে বলে ‘বোন লস’(Bone loss)।
২০২৩-এর মে থেকে আগস্ট পর্যন্ত দফায় দফায় প্লাস্টিক সার্জারি (plastic surgery)ও হাড়ের অপারেশন করা হয়।
২০২৪ সালে তাঁর নিজের হাঁটুর প্যাটেলার হাড় (Kneecap) দিয়ে ঘাটতি মেটানোর চেষ্টা করলেও তা সফল হয়নি।
চিকিৎসকদের সামনে তখন মাত্র দুটি পথ খোলা ছিল— হয় কয়েক লক্ষ টাকার কৃত্রিম জয়েন্ট টিউমার প্রোস্থেসিস (Tumor Prosthesis) বসানো, নয়তো সারাজীবনের মতো পা কেটে বাদ দেওয়া।
রিজাউদ্দিনের বয়স কম হওয়ায় চিকিৎসকরা চেয়েছিলেন যেভাবেই হোক তাঁর আসল হাঁটুটি বাঁচাতে। তখনই ঠিক হয় ' ক্যাডাভেরিক অ্যালোগ্রাফট' (Cadaveric allograft) বা মৃতদেহ থেকে সংগৃহীত তাজা হাড় বসানোর কথা। এই পদ্ধতি যেমন জটিল, তেমনই খরচসাপেক্ষ।
বিপজ্জনক এই পরিস্থিতিতে আরজি কর হাসপাতাল প্রশাসন, প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা বরাদ্দ করে হাড় সংগ্রহের ব্যবস্থা করে। এরপর আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে, রোগীর পায়ের সিটি স্ক্যান করে একটি থ্রিডি (3D) মডেল তৈরি করা হয়। সেই মাপ অনুযায়ী নির্দিষ্ট সংস্থা থেকে মৃতদেহের হাড় সংগ্রহ করা হয়। গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬, অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসকরা সফল অস্ত্রোপচারের মাধ্যমে হাড়টি প্রতিস্থাপন করেন।
আরজি কর হাসপাতালের অর্থোপেডিক্স (Orthopedic ) বিভাগের দাবি, ডিস্টাল ফিমারের এই ধরনের 'অ্যালোগ্রাফট রিকনস্ট্রাকশন' এর আগে সফলভাবে কোথাও হয়নি। রিজাউদ্দিন এখন সুস্থ হওয়ার পথে। চিকিৎসকরা আশাবাদী, খুব শীঘ্রই তিনি নিজের পায়ে ভর দিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
8h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
14h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
15h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
19h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
