অযোধ্যার রাম মন্দিরে প্রণামী চুরির ঘটনা সারা ফেলে দিয়েছে গোটা দেশে। নগদ অর্থ, সোনা, রুপো, মূল্যবান রত্ন কিছুই ছাড় পাইনি চোরেদের হাত থেকে। এই ঘটনার অভিযোগ নিয়ে এ বার মামলা গড়াল সুপ্রিম কোর্টে। সোমবার রামমন্দিরের অনুদান কেলেঙ্কারির তদন্ত নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্টের। রাম মন্দিরে অনুদান চুরির ঘটনায় এদিন বিশেষ তদন্তকারী দলের কাছে রিপোর্ট তলব করল শীর্ষ আদালত।

আরও পড়ুন: অবশেষে উদ্ধার ডুবে যাওয়া ৯ মৎস্যজীবীর দেহ, নিখোঁজ আরও ৬

শীর্ষ আদালত উত্তরপ্রদেশ সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল (SIT)-কে তদন্তের অগ্রগতি জানিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ নোটিশ জারি করেছে কেন্দ্র, উত্তরপ্রদেশ সরকার ও শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টকে। পাশাপাশি এই মামলায় CBI তদন্ত চেয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের শুনানি আগামী সপ্তাহে করবে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার, ২০ জুলাই।

আরও পড়ুন: রথযাত্রা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! ৬০ টি রথযাত্রা কমিটিকে বিরাট অনুদান

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে দায়ের হওয়া একাধিক আবেদনে অভিযোগ করা হয়েছে, মন্দিরে ভক্তদের দেওয়া অনুদানের অর্থ ও মূল্যবান সামগ্রী গণনা এবং সংরক্ষণের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে। আবেদনকারীরা নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন। সেই প্রেক্ষিতেই আদালত তদন্তের বর্তমান অবস্থা জানতে চেয়েছে।

আরও পড়ুন: তারকেশ্বরের পথে জলযাত্রীদের উপর পুষ্পবৃষ্টি! অভিনব উদ্যোগ মুখ্যমন্ত্রীর

অযোধ্যার রাম মন্দিরে নগদ প্রণামী জমা পড়েছে ৩,৫০০ কোটি টাকারও বেশি, সঙ্গে অগণিত সোনা-রুপোর গয়না৷ এই ধনরাশির একটা বড় অংশের কোনও হদিশ মিলছে না৷ নগদ টাকা এবং গয়নার পাশাপাশি মন্দিরের হেফাজত থেকে গায়েব দানে পাওয়া রুপোর তৈরি ভূষূণ্ডির কাকও৷ রাম মন্দিরে তিন হাজার কোটি টাকার চুরিতে প্রশ্নের মুখে শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্যরা।