রবিবাসরীয় বলিউডে বিয়ের সানাই, ৬১ বছর বয়সে নতুন করে নিজের জীবন শুরু করতে চলেছেন আমির খান (Amir Khan)। ৫ জুলাই নিজের বাসভবনেই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে গৌরীর (Gouri Spratt) সঙ্গে আইনি বিয়ে সারবেন বড়পর্দার 'মিস্টার পারফেকশনিস্ট'। নিমন্ত্রিতদের তালিকা নিয়ে জোর জল্পনা টিনসেল টাউনে। ১০০-১৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রের খবর অভিনেতার দুই প্রাক্তন স্ত্রী এবং সন্তানরাও উপস্থিত থাকবেন বিবাহ অনুষ্ঠানে।
তারকাখচিত জাঁকজমক নয়, আন্তরিকতাকে গুরুত্ব দিয়ে ঘনিষ্ঠ পরিবৃত্তেই বিয়ে করতে চান আমির। অভিনেতা এই নিয়ে তৃতীয়বার বিয়ে করতে চলেছেন, গৌরী স্প্রাটের এটি দ্বিতীয় বিয়ে। তাঁর আগের পক্ষের এক পুত্র সন্তান রয়েছে। আমিরের হবু স্ত্রী বলিউডের (Bollywood) কেউ নন, তবে অভিনেতা প্রেমিকের সৌজন্যে মায়ানগরীর একাধিক গ্ল্যামারাস অনুষ্ঠানে তাঁর উপস্থিতি চোখে পড়েছে। এখনও পর্যন্ত যা খবর তাতে খুব ছোট করেই বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মিডিয়াকে প্রবেশ করতে দেওয়া হবে কিনা তা নিশ্চিত নয়। দুই পরিবারের সদস্যরা ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের ভালোবাসা আশীর্বাদ নিয়েই নতুন জীবন শুরু করবেন আমির -গৌরী। নিমন্ত্রিতদের তালিকায় রয়েছেন অভিনেতা দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও (Kiran Rao), বলিউড পরিচালক রাজকুমার সন্তোষী, সিনে নির্মাতা আশুতোষ গোয়ারিকর। শাহরুখ খান (SRK) ও সলমন খান থাকবেন কিনা তা এখনও জানা যায়নি। দুপুরের আগেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়ে যাবে। হবু দম্পতির পছন্দ অনুযায়ী মধ্যাহ্নভোজের মেনু সাজানো হবে।
















