একই ব্রেসলেট, একই সময়ে পোস্ট; বলি অভিনেত্রীর অভিষেকের প্রেমের জল্পনা তুঙ্গে

কখনও একসঙ্গে দেখা যাওয়া, কখনও আবার সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া কিছু ইঙ্গিত। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনার শেষ নেই। এবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ভারতীয় দলের ক্রিকেটের তরুণ তারকা অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং অভিনেত্রী মাহিরা শর্মা (Mahira Sharma)। সম্প্রতি দুজনের সামাজিক মাধ্যমের কিছু পোস্ট ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। যদিও সম্পর্ক নিয়ে কেউই প্রকাশ্যে মুখ খোলেননি, তবু একাধিক মিল খুঁজে পেয়ে নেটিজেনদের একাংশ নতুন সমীকরণের ইঙ্গিত দেখছেন।
Sponsored

ঘটনার সূত্রপাত মাহিরার একটি ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে। কালো পোশাকে তোলা কয়েকটি ছবি পোস্ট করার পাশাপাশি তিনি একটি ক্যাপশনও (Caption) লেখেন। তবে ছবির চেয়ে বেশি নজর কেড়েছে তাঁর হাতে থাকা একটি ব্রেসলেট (Bracelet)। পোস্টটি সামনে আসার পর থেকেই সেটি নিয়ে শুরু হয় আলোচনা।
এরপরেই নজর যায় অভিষেক শর্মার পোস্টের দিকে। প্রায় একই সময়ে তিনিও নিজের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেই ছবিতেও দেখা যায় অনেকটা একই ধরনের একটি ব্রেসলেট। দু’জনের ব্রেসলেটের রঙ আলাদা হলেও নকশার মিল চোখে পড়ার মত। আর সেই কারণেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নতুন জল্পনা। অনেকেই মনে করছেন, এর পিছনে হয়তো কোনও বিশেষ ইঙ্গিত রয়েছে। যদিও অভিষেক বা মাহিরা কেউই এখনও এ বিষয়ে মুখ খোলেননি, তাই পুরো বিষয়টাই আপাতত জল্পনার পর্যায়েই রয়েছে।
অন্যদিকে মাহিরা শর্মা টেলিভিশন ও মডেলিং (Modeling) জগতের পরিচিত মুখ। একাধিক জনপ্রিয় ধারাবাহিক, পঞ্জাবি মিউজিক ভিডিও এবং রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণের মাধ্যমে তিনি দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন। ফলে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ বরাবরই বেশি। এবার সেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে অভিষেক-মাহিরা জুটিকে ঘিরে তৈরি হওয়া নতুন জল্পনা।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
3h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
3d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
4d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
4d ago

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
4d ago





