রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্যান হয়ে গেলেন এবার খোদ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার স্টাব। কিছুদিন আগেই ভারত সফরে এসে তিনি জানিয়েছেন, ভারতে আসার আগেই ছেলের পরামর্শে তিনি ‘ধুরন্ধর’ ছবিটি দেখেছেন। তিনি জানিয়েছেন এই ছবিতে যে যুক্তিসম্মত সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের প্রেক্ষাপট আছে সেটা তাঁকে মুগ্ধ করেছে। তিনি ছবিটির সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির জন্য অপেক্ষা করছেন সেই কথাও জানাতে ভোলেন নি।
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এবার রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ অনুরাগী
Sponsored

স্টাব জানিয়েছেন, ‘'ভারতে আসার ঠিক আগেই আমার ছেলে আমায় বলেছিল এই ছবিটি দেখতে। আমি সেটা দেখেছি এবং গল্পের সাথে আমিও একাত্ম হয়ে গিয়েছিলাম। চরম সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াই দেখে আমার ভীষণ ভাল লেগেছে। ১৯ মার্চ সিক্যুয়েলটি দেখার জন্য আমি অপেক্ষা করে আছি।'’ উল্লেখ্য, আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’। গত শনিবার থেকে ছবিটির অগ্রিম বুকিং শুরু হয়েছে। এবং নিঃসন্দেহে প্রথম কয়েকদিনেই রেকর্ড গড়ছে।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত ভারত জুড়ে সব ভাষা মিলিয়ে প্রায় ১২.২৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। ব্লক বুকিং ধরলে প্রায় ১৮.১ কোটি টাকা ছুঁয়েছে। উত্তর আমেরিকাতেও এই ছবির জনপ্রিয়তা তুঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিমিয়ারের জন্য ৩৮,৫০০-এর বেশি টিকিট বিক্রি হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৫.১৫ কোটি টাকা। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সেখানে রণবীরকে দ্বৈত ভূমিকায় দেখা গিয়েছে- জাসকিরাত এবং হামজ়া। অর্জুন রামপাল, আর.মাধবন এবং সঞ্জয় দত্ত তাঁদের পুরনো চরিত্রেই ফিরছেন। এবার এই ছবির সিক্যুয়েল প্রথম ভাগের রেকর্ড ভাঙতে পারে কিনা, এখন সেটাই দেখার।
আরও পড়ুন - ‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







