'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু অবতারে সিনেপর্দা কাঁপানোর পরই জাতীয় স্তরে তকমা পাওয়া অভিনেতা আল্লু অর্জুন (Allu Arjun) চমকে দিলেন ভক্তদের। ধরা দিলেন সম্পূর্ণ 'পাশবিক' লুকে! নেড়া মাথা, তীক্ষ্ম নখ, পশুর মতো লোমশ শরীর - দাক্ষিণাত্যভূমের মেগাস্টারের মেগাবাজেট সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই উন্মাদনা তুঙ্গে।
জন্মদিনে 'পাশবিক' লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ
Sponsored

বুধবার আল্লুর জন্মদিন উপলক্ষে গোটা হায়দ্রাবাদ জুড়েই কার্যত উৎসবের মেজাজ। মঙ্গলবার রাত থেকেই অভিনেতার জুবিলি হিলসের বাসভবনের বাইরে অনুরাগীদের ভিড় বাড়তে শুরু করে। কেউ গান বাজিয়ে নাচানাচি করেন তো কেউ আতশবাজি ফাটিয়ে প্রিয় অভিনেতার জন্মদিনের উদযাপন শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই আনন্দের পরিবেশ বদলে যায় চরম বিশৃঙ্খলায়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। তবে আজকের সকালে সে ঘটনার কোনও প্রভাব নেই। বরং চুয়াল্লিশে পা দেওয়া বার্থ ডে বয়ের নতুন সিনেমার ঝলক প্রকাশ্যে আসতেই চমকে গেছেন সকলে। অ্যাটলির এই ছবিতে আল্লুর প্রথম দর্শন বুঝিয়ে দিয়েছে আরও একটা ব্লকবাস্টার উপহার দিতে চলেছেন অভিনেতা। শোনা যাচ্ছে পিরিয়ডিক এই গল্পে কল্পনা আর বাস্তবকে দারুন ভাবে মিলিয়েছেন পরিচালক। অতীত বর্তমান মিলিয়ে যোদ্ধা অবতারে ধরা দেবেন 'পুষ্পা' অভিনেতা। ছবির বাজেট প্রায় ৮০০ কোটি। আল্লুর বিপরীতে নায়িকার চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







