মৌলিক সঙ্গীত জগতকে বিকশিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাঘব-অনিন্দ্যদের

বাংলায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বিনোদন থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের সকলেই দুর্নীতিমুক্ত কাজের পরিবেশ বজায় রাখার ব্যাপারে আশাবাদী। ঠিক যখন লাইট- ক্যামেরা- অ্যাকশন জগতের সমস্যা মিটিয়ে ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন সেলিব্রেটি বিজেপি বিধায়করা, তখনই সঙ্গীত জগতের উন্নয়ন সাধনের লক্ষ্য নিয়ে এবার মুখ্যমন্ত্রীর (CM)কাছে চিঠি পাঠালো শিল্পী প্রবীর দাসের উদ্যোগে তৈরি সংগঠন ‘পারফরম্যান্স অফ বেঙ্গল’ (Performance of Bengal)। লোকসংগীত থেকে মৌলিক গান, গায়ক গায়িকা থেকে বাদ্যযন্ত্র শিল্পীদের উন্নয়নের স্বার্থেই শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) চিঠি লিখলেন অনিন্দ্য বসু (Anindya Bose), রাঘব চট্টোপাধ্যায়রা (Raghab Chatterjee)।
Sponsored

যাঁরা স্বাধীনভাবে গান গাইতে বা সুর সৃষ্টি করতে পছন্দ করেন তাঁদের কাজ আরও বেশি করে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ‘পারফরম্যান্স অফ বেঙ্গল’ তৈরি করা হয়। এই সংগঠনের মুখপাত্র 'শহর' ব্যান্ডের গায়ক অনিন্দ্য।সংগঠনের সদস্য হিসাবে রয়েছেন রাঘব চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার, সিধু, পটা, দেব চৌধুরীরা। সকলের উপস্থিতিতে বিধায়ক রুদ্রনীল ঘোষকে (Rudranil Ghosh) পাশে নিয়েই এই সংগঠনের তরফে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। যেখানে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানোর বিষয়টি বিস্তারিত তুলে ধরা হয়েছে। স্বজনপোষণ বন্ধ করে বাংলা গানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুস্থ এবং স্বচ্ছ পরিবেশ তৈরির ব্যাপারেও আলোচনা হয়েছে। অভিনেতা বিধায়ক রুদ্রনীল জানান, তিনি গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সিধু, শিলাজিতের দাবি, যাঁরা বাউল বা লোকশিল্পী, কীর্তন গায়ক বা শ্রীখোল বাদক তাঁদের জন্য একটু বেশি করে ভাবার প্রয়োজন রয়েছে। সঙ্গীত এবং বাদ্যযন্ত্রশিল্পীদের বার্ধক্যভাতা ও চিকিৎসায় সহায়তা করা প্রয়োজন। পাশাপাশি পারিশ্রমিকের বিষয়টি নিয়েও সরকারকে ভাবার জন্য অনুরোধ জানিয়েছে ‘পারফরম্যান্স অফ বেঙ্গল’।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
10h ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
2d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
3d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
3d ago

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
3d ago

মোদিকে 'ব্যর্থ রাষ্ট্রনায়ক' তোপ দীপিকার! ওয়াংচুকের পাশে দাঁড়াতেই 'বামপন্থী' তকমা অভিনেত্রীকে
4d ago





