যৌন কেলেঙ্কারির ডায়েরি ঘিরে উত্তাল বিশ্ব। এপস্টেইন ফাইলের পাতায় পাতায় উঠে এসেছে রাষ্ট্রনেতা, সেলেবদের বিকৃতকাম মানসিকতার কথা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), ব্রিটেনের রাজকুমার অ্যান্ড্রু থেকে শুরু করে এক্স কর্তা এলন মাস্ক (Elon Musk), শিল্পপতি বিল গেটসদের সঙ্গে এক সারি নাম রয়েছে বিখ্যাত বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap)! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে বিনো দুনিয়ায়।
এপস্টেইনের ফাইলে অনুরাগ কাশ্যপের নাম! হইচই সিনেদুনিয়ায়
Sponsored

মার্কিন বিচার বিভাগের তরফে এপস্টেইন সংক্রান্ত যে রিপোর্ট (Epstein Files) তুলে ধরা হয়েছে সেখানে সমাজের বিভিন্ন স্তরে প্রভাবশালীদের অশ্লীল যৌনতার ছবি, ভিডিও এবং একাধিক তথ্য মিলেছে। আর সেখানেই জুড়েছে অনুরাগের নাম। সূত্রের খবর জিউসেপ বার্সানি, জিনো ইউ এবং অরনেলা কোরাজার মতো ব্যক্তিদের সঙ্গে এপস্টেইনের আদান-প্রদান হওয়া ইমেলগুলিতে কাশ্যপকে 'বলিউডের লোক' হিসেবে সম্বোধন করা হয়েছে। এপস্টেইনের (Jeffrey Epstein) পরিকল্পিত ভ্রমণ সংক্রান্ত আলোচনায় অনুরাগকে (Anurag Kashyap) বৌদ্ধ ধর্ম ও চিকিৎসা সংক্রান্ত সাংহাইয়ের এক কর্মশালায় তালিকাভুক্ত করা হয়েছে। তবে অনুরাগ-এপস্টেইনের একইসঙ্গে একজায়গায় উপস্থিতির প্রমাণ নেই। ফলে জেফ্রির বর্বর কার্যকলাপ আর যৌন কেচ্ছায় বলিউড পরিচালক যুক্ত আছেন কিনা তা নিয়ে কিছু বলা সম্ভব নয়। মার্কিন ফাইলে ভারতীয় অভিনেত্রী নন্দিতা দাসের নামও রয়েছে বলে খবর।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







