Site Logo

শেষ থেকে শুরু! মহানগরের বুকে অরিজিৎ-অনুষ্কার জমজমাট যুগলবন্দি

EBBS DESK·
শেষ থেকে শুরু! মহানগরের বুকে অরিজিৎ-অনুষ্কার জমজমাট যুগলবন্দি

নতুন বছরে প্রথম থেকেই সংবাদ শিরোনামে বিখ্যাত গায়ক (Singer) অরিজিৎ সিং (Arijit Singh)! ২০২৬-এর শুরুতেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে অরিজিৎ জানিয়ে দিয়েছিলেন, “আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমি আর প্লেব্যাক গায়ক হিসাবে কোনও কাজ করব না। আমি সিনেমায় গাওয়া বন্ধ করলাম।” অরিজিতের এমন এক সিদ্ধান্ত যেন স্তব্ধ করে দিয়েছিল সঙ্গীতপ্রেমীদের। কিন্তু রবিবার কলকাতার মঞ্চে ফিরলেন সেই চেনা অরিজিৎ। নেতাজি ইন্ডোরে উচ্চাঙ্গসঙ্গীতে মাতালেন গায়ক। 

Sponsored

Sranchi In Article

মঞ্চ ভাগ করে নিলেন আরেক জগৎ বিখ্যাত সেতারবাদক-সুরকার অনুষ্কা শঙ্করের সঙ্গে। গাইলেন লক্ষ্মী শঙ্করের গাওয়া জনপ্রিয় ধ্রুপদী আধুনিক বাংলা গান ‘মায়া ভরা রাতি’। শ্যামল গুপ্তের কথায় এই গানে সুর দিয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর। অনুষ্কার ঐতিহাসিক মঞ্চে অরিজিৎ গাইলেন, "চলে গেলে না"। সুরকার-সেতারবাদক অনুষ্কার সঙ্গে জুটি বেঁধে অরিজিৎ দেখিয়ে দিলেন, শেষ দিয়েই শুরু হয়, এভাবেও ফিরে আসা যায়।

উল্লেখ্য, ২০১৪-তে ডোভার লেনের মঞ্চে সেতারের ঝঙ্কারে কলকাতা কাঁপিয়েছিলেন পণ্ডিত রবিশঙ্করের কন্যা অনুষ্কা শঙ্কর (Anushka Shankar)। মাত্র ৪৫ মিনিটে অসামান্য সুরের সাক্ষী থেকেছে কলকাতাবাসী। বারো বছর শহর থেকে দূরে থেকে এবার ৩০ জানুয়ারি হায়দরাবাদ থেকে শুরু হয়েছে তাঁর এই সফর। পরদিন বেঙ্গালুরু, ১ ফেব্রুয়ারি মুম্বই, ৬ ফেব্রুয়ারি পুণে, ৭ ফেব্রুয়ারি দিল্লিতে শো করে ৮ ফেব্রুয়ারি সকালে তিনি পৌঁছন কলকাতায়।

টটেনহ্যামে একবার অরিজিৎ সিংয়ের (Arijit Singh) এক অনুষ্ঠানে হঠাৎ সেতার হাতে পৌঁছে গিয়েছিলেন রবি শঙ্কর-কন্যা। সেই যুগলবন্দি আজও তরতাজা অনুরাগীদের স্মৃতিতে। সেই স্মৃতিই যেন আবার সজীব হয়ে উঠল অরিজিতের এদিনের উপস্থিতিতে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
বিনোদন

“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের

5h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
দেশ

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ

1d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
বিনোদন

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের

3d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
বিনোদন

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির

4d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
শিরোনাম

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে

4d ago

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
দেশ

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার

4d ago

More from বিনোদন

View All →