ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত শিল্পী ও তাঁদের পরিবারের চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখে 'ফ্র্যাঙ্ক রস ফার্মেসি'র (Frank Ross Pharmacy) সঙ্গে বিশেষ চুক্তি স্বাক্ষর করল ফোরাম। আগামী বুধবার (১৩ মে) এই সংক্রান্ত একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে টালিগঞ্জের টেকনিশিয়ানস স্টুডিওতে (Technicians Studio, Tollygunge)। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে WBMPAF।
চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের
Sponsored

গত মার্চ মাসে শ্যুটিং করতে গিয়ে অভিনেতার রাহুলের মৃত্যুর পর থেকে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে একাধিক পদক্ষেপের চিন্তাভাবনা করতে দেখা গেছে ফোরামকে। সেখানে একদিকে যেমন কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার কথা, SOP তৈরি প্রসঙ্গ উঠে এসেছে, ঠিক তার পাশাপাশি শিল্পী ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসাজনিত কোনও সমস্যা যাতে না হয় তা নিয়েও আলোচনা হয়েছে। সোমবার আর্টিস্টস ফোরামের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, ইমামি গোষ্ঠীর অন্তর্গত 'ফ্র্যাঙ্ক রস ফার্মেসি'র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার ফলে ফোরাম পরিবারের সদস্যরা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এই ফার্মেসির বিভিন্ন পরিষেবা ও স্বাস্থ্য সুবিধার ক্ষেত্রে বিশেষ সুযোগ পাবেন। সহজলভ্য চিকিৎসা সহায়তা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন পরিষেবার প্রয়োজনীয় সুবিধে তুলে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ। আগামী ১৩ তারিখের সাংবাদিক বৈঠকে এই উদ্যোগের বিভিন্ন দিক ও সদস্যদের জন্য প্রস্তাবিত সুবিধার বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরাম।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







