Site Logo

সচিনকে করতেন প্রবল স্নেহ, ব্রেট লি-র সঙ্গে ডুয়েট, আশার ক্রিকেট অনুরাগও ছিল গভীর

EBBS Desk·
সচিনকে করতেন প্রবল স্নেহ, ব্রেট লি-র সঙ্গে ডুয়েট, আশার ক্রিকেট অনুরাগও ছিল গভীর
সকাল থেকেই উদ্বেগের প্রহর কাটছিল, অবশেষে বেলা গড়াতেই আরব সাগরের তীর থেকে সারা ভারতে ছড়িয়ে পড়ল চরম দুঃসংবাদ, আশা ভোঁসলে(Asha Bhosle) আর নেই। পাতা ঝড়ার মরশুমে বর্তমান থেকে অতীতের ভিড়ে মিশে গেলেন কিংবদন্তি গায়িকা। সঙ্গীতের সীমানা ছাড়িয়ে আশার (Asha Bhosle) সঙ্গে ক্রিকেটের যোগ ছিল গভীর। সচিন তেণ্ডুলকর(Sachin Tendulkar) মা বলে ডাকতেন, ব্রেট লি-র সঙ্গে গেয়েছেন ডুয়েট। মুম্বইকর আশার ক্রিকেট যোগ ছিল গভীর। আশা-সচিন পেশাগত জীবনে দুই জন দু-প্রান্তের। বিখ্যাত সুরকার সচিন দেব বর্মনের নাম অনুসারে তেণ্ডুলকর বাড়ির ছোট ছেলের নামকরণ হয়। এরপর ক্রিকেট এবং সঙ্গীতের দুই কিংবদন্তির যোগ গভীর হয়। সচিন আশাজিকে আই বলে ডাকতেন মারাঠী ভাষায় আই শব্দের অর্থ মা। সাক্ষাৎকারে বার বার সচিনের খেলার প্রসংশা করতেন। জীবিতকালে আশা বলতেন, সচিন তাঁকে মায়ের মতোই ভালোবাসেন। মার্চ মাসে সচিন পুত্র অর্জুনের বিবাহ অনুষ্ঠানেও গিয়েছিলেন আশা। সমাজ মাধ্যমে সচিন শোকপ্রকাশ করে লিখেছেন, আজ ভয়াবহ শোকের দিন ভারত এবং বিশ্বের সঙ্গীত প্রেমীদের কাছে। মঙ্গেশকর পরিবারের বাকি সদস্যদের মতোই আশাও ক্রিকেটের প্রতি ছিল গভীর অনুরাগ। নিয়মিত মাঠে গিয়ে ক্রিকেট দেখতে যেতে। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেট লি-র সঙ্গে গান গেয়ে চমকে দিয়েছিলেন।২০০৬ সালে একটি জনপ্রিয় দ্বৈত গান উপহার দিয়েছিলেন আশা ও ব্রেট লি। গানটির নাম "ইউ আর দ্য ওয়ান ফর মি"। প্রবল জনপ্রিয় হয়েছিল সেই গান। সুরের সঙ্গে ক্রিকেটের মেলবন্ধন, গান মহলের গণ্ডি ছাড়িয়ে কিংবদন্তির প্রয়ানে শোকের ছায়া ক্রিকেটের দুনিয়াতেও। - - - - -

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
বিনোদন

“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের

10h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
দেশ

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ

1d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
বিনোদন

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের

3d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
বিনোদন

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির

4d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
শিরোনাম

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে

4d ago

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
দেশ

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার

5d ago

More from বিনোদন

View All →