প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করলেন সুপারস্টার। দেখা গেল 'লাকি'র (পোষ্যের নাম) ছবিতে মালা দেওয়া, সামনে তার পছন্দের ভাত, মাংস, রসগোল্লা সাজানো। সমাজমাধ্যমে এমনই ছবি আপলোড করেছেন স্বয়ং অভিনেতা। দেবের (Dev) পোস্ট শেয়ার করতে দেখা গেছে তাঁর বান্ধবী রুক্মিণী মৈত্রকেও (Rukmini Maitra)।

পরলোকে প্রিয় পোষ্য, 'লাকি'র জন্য বিশেষ পুজো দেবের
Sponsored

সারাদিন যতই কর্মব্যস্ততা থাকুক না কেন বাড়িতে ফিরে দুই পোষ্য লাকি (Lucky) এবং হ্যাপি (Happy) সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন দেব (Dev)। ফিল্মি ক্যারিয়ারের কুড়ি বছরের সেলিব্রেশনেও নজরুল মঞ্চে নিয়ে এসেছিলেন দুজনকে। সোমবার যখন রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল গণনা হচ্ছে তখন আচমকাই দেবের মন খারাপের খবর ছড়িয়ে পড়ে। অভিনেতা জানান, “লাকির মৃত্যু আচমকা। সকালে কাজে বেরোনোর সময়েও সুস্থ দেখেছিলাম। রাতে এসে শুনলাম, সফল অস্ত্রোপচার হয়েছে। হঠাৎ চলে গেল। খুব ধাক্কা খেয়েছিলাম। এই যন্ত্রণা বলে বোঝানোর নয়। যাঁরা পোষ্যপ্রেমী, কেবল তাঁরাই বুঝবেন আমার কষ্ট।”
[caption id="attachment_798935" align="aligncenter" width="1064"]
লাকির সঙ্গে দেব[/caption]
এরপর শুক্রবার লাকির শান্তি কামনায় বড় করে পূজোর আয়োজন করেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে অপর পোষ্য 'হ্যাপি'র সঙ্গে কাটানো মুহূর্তের ছবিও ভাগ করে নিয়েছেন সাংসদ-অভিনেতা।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







