আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরেই অনুরাগীদের জন্য বড় ঘোষণা করতে চলেছেন টলিউডের সুপারস্টার দেব (Dev)এবং লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। সোমবার (৩১ অগাস্ট) সকাল ১১টায় ফেসবুক লাইভ করতে চলেছেন 'দেশু' (DeSu)। রবিবার সকালে এই নিয়ে আলাদা আলাদা ভাবে বিশেষ পোস্টও করেছেন হাইভোল্টেজ জুটি। লাদাখে নিজের বেশ কয়েকটা ছবি  দিয়ে দেব লেখেন, 'Big Day Tomorrow'। এর পর থেকেই উন্মাদনার পারদ আরও ঊর্ধ্বমুখী। 

লাদাখে 'দেশু ৭' সিনেমার শ্যুটিং শেষ হওয়ার পর দেব এবং তাঁর শুভ একে অন্যকে খোলা চিঠিতে ধন্যবাদ এবং আগামী ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন। অনুরাগীরা মনে করছেন গত এক দশকের অভিমান আর দুরত্বের বরফ গলেছে তো বটেই পাশাপাশি পুরনো রসায়ন ফের উঁকি দিতে শুরু করেছে। যদিও তারকা যুগল গোটা বিষয়টিকে পেশাদারিত্বের মোড়কেই তুলে ধরতে চেয়েছেন। 'দেশু ৭'(DeSu-7)ছবিতে প্রথমবার পরিচালক হিসেবে ধরা দেবেন অভিনেতা - প্রযোজক দেব (Dev)।

'দেশু ৭' চলতি বছর পুজোতে মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। বাংলার সাংসদ - অভিনেতা ইদানিংকালে নিজের সব সিনেমাতেই প্রোমোশনের ক্ষেত্রে চমক রেখেছেন। এবারেও যে সেই ট্রেন্ড বজায় থাকবে তা শুরু থেকেই বোঝা গিয়েছে। ছবির নাম ঘোষণার প্রায় ১০ মাস আগে টিকিট বিক্রি করা থেকে টলিপাড়ার ব্যান কালচারের বিরোধিতা করে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে সিনেমায় কাজ করার মতো চ্যালেঞ্জ নিয়েছেন। অভিনেতা 'দেশু'র র‍্যাপ আপ পার্টিতে জানিয়েছিলেন,মধ্যরাতে শুভকে মনের কথা বলেছিলেন। এরপর থেকে অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। এই প্রথমবার দর্শকদের অনন্য অভিজ্ঞতা দিতেই গোল্ড টিকিটের আয়োজন করা হয়েছে।এবার সোমের সকালে প্রতিশ্রুতিমাফিক ফেসবুক লাইভে এসে চিরাচরিত দেশু স্টাইলে বাঙালির প্রিয় জুটি কী চমক দেয় এখন তার প্রহর গুনছেন অনুরাগীরা।