কলকাতা ২৯°সে
ব্রেকিং
প্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনাCJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার সংসদ থেকে যন্তরমন্তর, অভিজিৎ-কে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশবাড়ল রক্ষাকবচের মেয়াদ, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কী জানাল আদালতপ্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনাCJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার সংসদ থেকে যন্তরমন্তর, অভিজিৎ-কে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশবাড়ল রক্ষাকবচের মেয়াদ, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কী জানাল আদালত
বিনোদন

দেব এবার পরিচালক! 'দেশু ৭'-এ দেখা যাবে অনির্বাণকেও 

দেব এবার পরিচালক! 'দেশু ৭'-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu 7) অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) এন্ট্রির খবর। পাশাপাশি অনুরাগীদের চমক দিয়ে এই ছবি নিজে পরিচালনা করতে চলেছেন অভিনেতা-প্রযোজক দেব (Dev)!

Sponsored

Sranchi In Article

প্রথমে ছিলেন অভিনেতা, তারপর হলেন সাংসদ - অভিনেতা। এরপর প্রযোজনা সংস্থা শুরু। এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন দেব। দেব-শুভশ্রী (DeSu) জুটির আগামী ছবিতে এরকম একটা ইঙ্গিত ছিল, এবার জল্পনায় সিলমোহর। সম্প্রতি টলিউডের বৈঠকে দেব (Dev )সমস্ত পরিচালক এবং শিল্পীদের উপর থেকে ব্যান তোলার আবেদন করেন আর্টিস্টস ফোরামের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেব জানান ডিরেক্টরস গিল্ড ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে মামলা প্রত্যাহার করছে। এরপরই জানা গেল 'দেশু ৭'-এ অভিনয় করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। দেব (Dev) যেভাবে নিষিদ্ধ হয়ে যাওয়া শিল্পীদের কাজে ফেরানোর দাবিতে সরব হয়েছিলেন তাতে এরকম একটা আন্দাজ করা যাচ্ছিল। যদিও অভিনেতা নিজে বারবার বলেছেন তিনি একা অনির্বাণের কথা ভেবে এ কাজ করছেন না। কিন্তু দেড় বছর ধরে যে সমস্যা চলছিল তার এতদিন সমাধানে এগিয়ে না এসে, হঠাৎ নিজের ছবির কাজ শুরু করার আগে 'বয়কট সংস্কৃতি' তুলে দেওয়ার ব্যাপারে দেবের তৎপরতা বুঝিয়ে দিচ্ছিল বিশেষ কোনও উদ্দেশ্যের কথা। এবার ছবিটা অনেকটাই স্পষ্ট হয়ে গেল।

'ধূমকেতু'র পর দেব-শুভশ্রীর (Dev & Subhashree Ganguly) একসঙ্গে কাজ করার ঘোষণা হতেই 'দেশু ৭' -এর ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট সোল্ড আউট।এদিন দেব তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে পাশাপাশি বসে কথা বলতে দেখা যাচ্ছে।

শুভশ্রী বলেন, 'আবার ৭২ ঘণ্টা! তুমি থামবে না?' জবাবে দেব বলেন, 'যেদিন থেমে যাব, সেদিন শেষ হয়ে যাব।' এরপরই শুভশ্রী বলেন, 'আমি আজ খুব উত্তেজিত। তোমার প্রথম প্রযোজনায় আমি। আবার তোমার প্রথম.... সেটা পরে বলব। আগে বলো আমাদের ছবিতে কি ও থাকছে?' দেব জানতে চান, 'ও মানে?' এরপরই অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যায়। তিনি আসতেই দেব বলেন 'জুন, জুলাই, অগাস্ট ডেট ফাঁকা আছে?' অর্থাৎ এখান থেকেই স্পষ্ট হয়ে গেল যে অনির্বাণ দেব- শুভশ্রী জুটির সপ্তম ছবিতে শুধু থাকছেন এটাই নয় আগামী দু-তিন মাসের মধ্যেই শুটিংয়ের কাজও শুরু হতে চলেছে। নববর্ষে এই ছবির নাম ঘোষণা করতে পারেন অভিনেতা, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার দেব (Dev)।

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

বিনোদন

‘বারণ করা হয়নি, মা নিজেই যাননি’! উত্তমের শেষযাত্রা নিয়ে নবমিতার দাবি ওড়ালেন সুপ্রিয়া-কন্যা সোমা

২৬/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

শ্রাবণের সন্ধ্যায় গুরু দত্ত স্মরণে সংগীত সন্ধ্যা, সুরের ছন্দে মাতালেন জয়তী-শোভন

২৬/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

তিন থেকে চার মল্লিক পরিবার! পুত্রসন্তানের মা-বাবা হলেন শ্রীময়ী-কাঞ্চন

২৫/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

ছাত্র বিক্ষোভ নিয়ে রাজনীতি নয়, সমাজমাধ্যমে পোস্ট জিতের; গানের সুরেই আন্দোলনকারীদের পাশে রূপম!

২৪/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

টলিউডে 'ডিউটি আওয়ার্স' নিয়ে নন্দনে মিটিং রূপা -রুদ্রনীলদের, যোগ দিলেন না পাপিয়া

২৩/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'

২৩/৭/২০২৬1 মিনিট পড়া

More from বিনোদন

View All →