নতুন সদস্যের আগমনে খুশির হাওয়া অনুপম রায় (Anupam Roy) ও প্রস্মিতা পালের (Prasmita Pal) পরিবারে। সোমবার পুত্রসন্তানের (Baby Boy) জন্ম দিয়েছেন প্রস্মিতা। জীবনের এই বিশেষ মুহূর্তের কথা নিজেই সমাজমাধ্যমে (Social Media) জানিয়েছেন অনুপম। এরপরই শিল্পীর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী থেকে অনুরাগী সকলের তরফে আসতে শুরু করে শুভেচ্ছা।
অনুপম ও প্রস্মিতার সম্পর্কের নতুন অধ্যায়ের শুরু হয়েছিল ২০২৪ সালে। ওই বছরেই আইনি বিয়ে করেন তাঁরা। বিয়ের পর নিজেদের ব্যক্তিগত পরিসর অনেকটাই নিজেদের মধ্যে রেখেছেন দুজনে। এমনকি প্রস্মিতা যে প্রেগন্যান্ট সে কথাও প্রকাশ্যে আনেননি কেউই। ফলে দাম্পত্য জীবনের এই নতুন অধ্যায় নিয়ে স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে আগ্রহ।
তবে সদ্যোজাতকে নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনেননি অনুপম।তবে আপাতত ছেলের নাম জানা যায়নি। ফলে আপাতত পুত্রসন্তানের বাবা হওয়ার সুখবরটুকুই অনুরাগীদের জানিয়েছেন শিল্পী। তবে এখন বেশিরভাগ তারকারা নিজেদের সন্তানদের ক্যামেরা থেকে দূরে রাখতেই পছন্দ করেন। এখন এই তারকা দম্পতি কী করে সেই দিকেই নজর অনুরাগী মহলের।
















