Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ প্রশ্ন দেখা দিয়েছে। রাহুলের দুর্ঘটনার নেপথ্যে উঁকি দিচ্ছে প্রযোজনা সংস্থার (Magic Moments) গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতা। এবার নিরপেক্ষ তদন্তের দাবিতে শনিবার টেকনিশিয়ানস স্টুডিও (Technicians Studio)থেকে একটি নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে। আর্টিস্ট ফোরাম (Artists Forum) আগেই অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়েছে যে তারা এই মিছিলে অংশ নিচ্ছে না। ইমপার সভাপতি পিয়া সেনগুপ্ত (Piya Sengupta) অবশ্য সোশ্যাল মিডিয়ায় নাগরিক সমাজের ডাকা মিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। সূত্রের খবর, উপস্থিত থাকতে পারেন ফেডারেশন (FCTWEI ) সভাপতি স্বরূপ বিশ্বাসও।
Sponsored

রাহুলের শুভানুধ্যায়ী থেকে সতীর্থরা অভিনেতার মর্মান্তিক পরিণতির জন্য লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) প্রযোজনা সংস্থার দিকে আঙুল তুলেছেন। ইতিমধ্যেই 'ভোলে বাবা পার করেগা'র (এই ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়েই দুর্ঘটনা ঘটে) সম্প্রচার বন্ধ হয়েছে। রবিবাসরীয় সন্ধ্যায় তালসারীর সমুদ্র সৈকতে কী ঘটেছিল তা নিয়ে একেক জন একেক রকমের বক্তব্য পেশ করায় ধোঁয়াশা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে সকলেই অভিনেতার পরিবারের জন্য প্রযোজনা সংস্থার তরফে আর্থিক সহযোগিতা দেওয়ার দাবি করেছেন। আগামী শনিবার অর্থাৎ ৪ এপ্রিল নাগরিক সমাজ একটি মিছিলের ডাক দিয়েছে। ‘জাস্টিস ফর রাহুল’ (Justice For Rahul) স্লোগান তুলে পথে নামার আহ্বান জানানো হয়েছে। আর্টিস্ট ফোরামের এক্সিকিউটিভ কমিটি এই মিছিলে না থাকলেও ব্যক্তিগতভাবে কেউ অংশ নিতেই পারেন বলে সংস্থার তরফে বিবৃতি দেওয়া হয়েছে। ফোরামের অবস্থানের বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন প্রযোজক রানা সরকার অভিনেতা জিতু কামালরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে টেকনিশিয়ানস স্টুডিও থেকে মিছিলে কারা হাঁটবেন তা নিয়ে একাধিক জল্পনা ঘোরাফেরা করছে। ইমপার সঙ্গে রাহুলের দীর্ঘদিনের সম্পর্ক। বহু কাজের সঙ্গী ছিলেন অভিনেতা। তাই নাগরিক সমাজের ডাকা মিছিলের অংশ হয়ে অভিনেত্রী মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে সুর মেলাবে এই সংগঠনের সদস্যরা। থাকবেন কবি শ্রীজাত, পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসও। এছাড়াও ইন্ডাস্ট্রির একটা বড় অংশ এতে যোগ দেবে বলে খবর। একদিকে অরুণোদয়ের মৃত্যু ঘিরে জটিলতা যখন বাড়ছে তখন আবার টলিউড ইন্ডাস্ট্রির ফাটলগুলো ক্রমশই চওড়া হচ্ছে। এই পরিস্থিতিতে সত্যিই কি জাস্টিস পাবেন রাহুল (Rahul Arunoday Bandopadhyay) , প্রশ্ন টলিপাড়ার অন্দরেই।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
11h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
3d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
4d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
4d ago

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
5d ago





