কলকাতা ৩০°সে
ব্রেকিং
প্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনাCJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার সংসদ থেকে যন্তরমন্তর, অভিজিৎ-কে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশবাড়ল রক্ষাকবচের মেয়াদ, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কী জানাল আদালতপ্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনাCJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার সংসদ থেকে যন্তরমন্তর, অভিজিৎ-কে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশবাড়ল রক্ষাকবচের মেয়াদ, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কী জানাল আদালত
বিনোদন

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত এক বামনেতার ভূমিকায় দেখে চমকে উঠেছিলেন অভিনেতা থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা। রবিবাসরীয় সকালে আরও এক চমক দিলেন কুণাল। পুলিশের উর্দি গায়ে তাঁর ছবি দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। এটা কি তবে AI? নাকি নতুন কোনও দায়িত্ব পেয়েছেন তিনি? নিজের পোস্টে সব প্রশ্নের উত্তর দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নিজেই। ‘কর্পূর’ও ‘শেকড়’-এর পর ‘ফাঁদ’ সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি। সেখানেই দাপুটে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে কুণাল ঘোষকে (Kunal Ghosh)। তারই প্রথম লুক সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

Sponsored

Sranchi In Article

নেতা থেকে অভিনেতা হওয়ার সফরে প্রথমেই অচেনা ময়দানের চেনা পিচে ধরা দেবেন রাজনীতিক কুণাল। লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে আত্মপ্রকাশেই চিত্রনাট্যের চাহিদা মেনে রাজনীতি সঙ্গী হচ্ছে শাসকদলের নেতার। অরিন্দম শীল পরিচালিত ‘কর্পূর’ মুক্তি আসন্ন। তারপরই ব্রাত্য বসুর পরিচালনায় পরের ছবি ‘শেকড়’। এর মাঝেই অবশ্য নতুন 'ফাঁদ' অপেক্ষা করছে তাঁর জন্য। ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’-এর পর পরিচালক দুলাল দের (Dulal Dey) দ্বিতীয় ছবিতে দাপুটে পুলিশ অফিসার হচ্ছেন কুণাল। তারই প্রথম লুক এদিন প্রকাশ্যে এনেছেন রাজনীতিবিদ। ক্যাপশনে লিখেছেন, 'AI নয়। নতুন সিনেমার লুক। পরিচালক দুলাল দের 'ফাঁদ'।' সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও এই ছবির প্রেক্ষাপটে পলিটিক্যাল ড্রামা। তাই সেখানে পুলিশের চরিত্রে কুণালের লুক ঘিরে আগ্রহ বাড়ছে। শনিবার লেক গার্ডেন্সের একটি স্টুডিওতে লুক সেট হয়। সেই ছবি পোস্ট করেছেন তৃণমূল নেতা।

'ফাঁদ' সিনেমায় তিনি ছাড়াও অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, সুহোত্র মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ঈশা সাহা, অনন্যা বন্দ্যোপাধ্যায়রা।

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

রাজনীতির ময়দানের পাশাপাশি খেলাধুলা থেকে সাংস্কৃতিক চর্চা সবেতেই কুণালের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তাঁকে বরাবর খবরের শিরোনামে রাখে। যেকোনও বিতর্কে সঠিক তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে নিজের দলের হয়ে যেভাবে যুক্তি সাজিয়ে তোলেন তিনি, তা যথেষ্ট প্রশংসার দাবি রাখে। একদিকে কলমের ধার অন্যদিকে রাজনীতির দায়িত্বভার অনায়াসে ব্যালেন্স করেন কুণাল। অভিনেতা হিসেবে তৃতীয় ছবিতে তিনি পুলিশ অফিসার হয়ে 'ফাঁদ' পাতবেন নাকি তাতে ধরা দেবেন, এখন সেটাই দেখার অপেক্ষা।

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

বিনোদন

‘বারণ করা হয়নি, মা নিজেই যাননি’! উত্তমের শেষযাত্রা নিয়ে নবমিতার দাবি ওড়ালেন সুপ্রিয়া-কন্যা সোমা

২৬/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

শ্রাবণের সন্ধ্যায় গুরু দত্ত স্মরণে সংগীত সন্ধ্যা, সুরের ছন্দে মাতালেন জয়তী-শোভন

২৬/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

তিন থেকে চার মল্লিক পরিবার! পুত্রসন্তানের মা-বাবা হলেন শ্রীময়ী-কাঞ্চন

২৫/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

ছাত্র বিক্ষোভ নিয়ে রাজনীতি নয়, সমাজমাধ্যমে পোস্ট জিতের; গানের সুরেই আন্দোলনকারীদের পাশে রূপম!

২৪/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

টলিউডে 'ডিউটি আওয়ার্স' নিয়ে নন্দনে মিটিং রূপা -রুদ্রনীলদের, যোগ দিলেন না পাপিয়া

২৩/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'

২৩/৭/২০২৬1 মিনিট পড়া

More from বিনোদন

View All →