টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি, অবশেষে রাজ্য সরকারের পালাবদলের পর অফিসিয়াল ভাবে ইস্তফাপত্র দিলেন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay)।কাহিনি-চিত্রনাট্যকার-প্রযোজক জানিয়েছেন, "দিন দুই আগে ইস্তফা দিয়েছি। তবে সেটা গৃহীত হয়েছে কিনা তা নিয়ে আমায় এখনও কমিশন থেকে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।" শোনা যাচ্ছে, বুধবার মহিলা কমিশনের অফিসে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। মনে করা হচ্ছে লীনার বিষয়টি সম্পর্কেই জানানোর জন্যই এই কর্মসূচি।
মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার
Sponsored

নিয়ম অনুযায়ী কোনও সাম্মানিক পদে টানা ৯ বছর থাকা যায়।তার পর ওই পদ থেকে অবসর নিতে হয়। লীনা গত ৯ বছর ধরে মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ছিলেন। সেই অনুযায়ী আগামী জুলাই মাসে তাঁর মেয়াদ সম্পূর্ণ হবে। তবে তার আগেই গত মার্চ মাসে রাহুলের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর পর লিনার প্রযোজনার সংস্থার বিরুদ্ধে যেভাবে অভিযোগের আঙুল উঠেছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র লেখিকার নীরবতা নিয়ে বিতর্ক শুরু হয়, তাতে কিছুটা হলেও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন লীনা। তখনই জানা গিয়েছিল তিনি পদ ছাড়ছেন। টলিপাড়ার একাধিক প্রযোজক পরিচালক ইস্তফাপত্র দেখতেও চেয়েছিলেন। অবশেষে পদত্যাগ করলেন চিত্রনাট্যকার। অবশ্য রাজনৈতিক পালাবদলের পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ লীনার এই পদক্ষেপের কথা আগে থেকেই অনুমান করা গেছিল। রাহুলের প্রসঙ্গে লেখিকা জানান, অভিনেতার আকস্মিক মৃত্যুতে তিনি ভেঙে পড়েন। সেই কারণেই এতদিন কারোর সঙ্গে যোগাযোগ করেননি। ম্যাজিক মোমেন্টসের (Magic moments) সঙ্গে কাজ করবে না বলে জানিয়েছে আর্টিস্ট ফোরাম (WBMPAF)। তাহলে লীনা কী করবেন এবার? টলিউডের ফিরবেন? প্রযোজক কাহিনীকারের কথায়, সময়ের সঙ্গে সঙ্গে সবটাই জানানো হবে।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







