রবিবাসরীয় সকালে শোকের ছায়া সংগীত মহলে। জীবন যুদ্ধে হার মেনে মাত্র ৫৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন বিখ্যাত সুরকার-গীতিকার অভিজিৎ মজুমদার (Abhijit Majumdar)। হাইপারটেনশন, হাইপো থাইরয়েড, ক্রনিক লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই যমে-মানুষে টানাটানি চলছিল। শিল্পীর সুস্থতার আশা করেছিলেন অনুরাগীরা। কিন্তু রবিবার সকালেই খবর আসে, প্রয়াত অভিজিৎ (Abhijit Majumdar)।
ওড়িশার সংগীত জগতে নক্ষত্র পতন, প্রয়াত বিখ্যাত সুরকার-গীতিকার অভিজিৎ মজুমদার
Sponsored

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকেই শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গভীর রাতে তাঁকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। কিন্তু এদিন সকালে চিকিৎসকদের সব চেষ্টাই ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিজিৎ। নয়ের দশকে ওড়িশা সংগীত জগতে তাঁর আত্মপ্রকাশ। গীতিকার হিসেবে সাতশোর বেশি গান রচনা করেছেন। 'শ্রীমান সুরদাস', ‘লাভ স্টোরি’, ‘সিস্টার শ্রীদেবী’, ‘গোলমাল লাভ’, ‘মিস্টার মজনু’র মতো একাধিক জনপ্রিয় ছবিতে সুরের দায়িত্ব সামলেছেন তিনি। শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ সংগীত জগত। অভিজিতের মৃত্যুতে সিনেমা, সঙ্গীত, সাংস্কৃতিক ক্ষেত্রে বিপুল ক্ষতি হল বলে শোকবার্তায় লিখেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







