রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই বার্তাই তুলে ধরলেন বর্ষীয়ান অভিনেত্রী মুনমুন সেন (Moonmoon Sen)। পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrara Chatterjee), রাইমা সেন (Raima Sen), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) অভিনীত ছবির স্পেশালি স্ক্রিনিং-এ এসে সদ্য বিধায়ক হওয়া অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা। রুদ্রনীলকে পাশে নিয়ে প্রবীণ অভিনেত্রীর মন্তব্য, “আমি ওকে আগেই বলেছিলাম, একজন দুর্দান্ত অভিনেতা। অভিনয়ের সময়ে রুদ্রনীল পুরো শরীর ব্যবহার করে। ধরুন কাউকে জড়িয়ে ধরার একটা দৃশ্য আছে। এমনও হতে পারে রুদ্রনীলের মুখ দেখা গেল না। কিন্তু ওর হাত ঠিক কাঁপবে।”
রুদ্রনীলকে 'স্নেহের চুমু' মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা
Sponsored

'আবার হাওয়া বদল' ছবিতে রাইমার বিপরীতে রয়েছেন পরমব্রত। কিন্তু মুনমুনকে দেখা গেল পুত্রসম তারকা বিধায়ক রুদ্রনীলের গাল টিপে স্নেহের চুমু দিতে। ছবি ভাইরাল হতে বিন্দুমাত্র সময় নেয়নি। মুনমুনের সংযোজন, “রুদ্রনীল যখন গান গাওয়ার দৃশ্যে অভিনয় করে, ওর গলার শিরাও ফুটে ওঠে।”।প্রবীণ প্রাক্তন তৃণমূল সাংসদ এবং নবীন বর্তমান বিজেপি বিধায়কের রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও সিনেমার ভাষা যে শিল্পীদের মধ্যে একটা আলাদা রকমের বন্ডিং তৈরি করতে পারে তা যেন আবার ধরা পড়ল। দুজনের আলাপচারিতা এখন নেটভূবনের চর্চার কেন্দ্রবিন্দুতে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







