বৃহস্পতিবারের সকালে মুক্তি পেল নীতেশ তিওয়ারির (Nitesh Tiwari) 'রামায়ণ' (Ramayana) সিনেমার চার মিনিটের ট্রেলার। স্ক্রিন জুড়ে সব থেকে বেশি নজর কাড়লেন রাবণ-রূপী যশ (Yash)। ফিকে হয়ে গেল 'রাম' রণবীরের ম্যাজিক। ট্রেলার জুড়ে অলৌকিক ঘটনা প্রবাহের উপস্থিতি আর ভিএফএক্সের (VFX) জাদুতে রামায়ণের চেনা আবেগ উধাও। তবে সমকালীন প্রাসঙ্গিকতা মাথায় রেখে 'জমকালো এই পৌরাণিক চলচ্চিত্র' ইতিমধ্যেই ট্রেনিং তালিকায় এক নম্বরে উঠে এসেছে।

রামের ভূমিকায় রণবীর কাপুর (Ranbir Kapoor) যত শান্ত, রাবণের ভূমিকায় ততটাই রাজকীয় উপস্থিতি যশের।সীতার চরিত্রে ভালো লেগেছে সাই পল্লবীকে (Sai Pallavi)। ট্রেলারে হনুমানরূপী সানি দেওলকে (Sunny Deol) একটিবারের জন্যও দেখতে না পেয়ে কিছুটা হতাশ তাঁর ভক্তরা।নেটপাড়ার নজর কেড়েছে ঐরাবত এবং জটায়ুর দৃশ্য।নজর কেড়েছে পুষ্পক রথ থেকে রাবণের যুদ্ধের দৃশ্য।প্রাচীন মহাকাব্যের মূল সুর বজায় রেখেই পরিচালক চেষ্টা করেছেন রাম-রাবণকে উপস্থাপিত করতে। ছবির বাজেট প্রায় ৪ কোটি, ট্রেলারে যেভাবে প্রযুক্তির ঝলকের দেখা মিলেছে তা গোটা সিনেমা জুড়েই বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। এই ছবির সংগীতের দায়িত্ব সামলাতে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন এ আর রহমান (AR Rahman) এবং অস্কারজয়ী হ্যান্স জিমার (Hans Zimmer)। চলতি বছরের দীপাবলিতে রামায়ণের প্রথম ভাগ মুক্তি পাবে বলে জানা গিয়েছে।