বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে। এবারেও ব্যতিক্রম ঘটেনি। ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে 'আপত্তিকর' মন্তব্যের অভিযোগে এবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা (non-bailable arrest warrant) জারি হয়েছে অনুরাগের বিরুদ্ধে। অভিযোগটি দায়ের করেছিলেন আইনজীবী এবং বিশ্ব হিন্দু পরিষদ নেতা কমলেশ রাভাল।
বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!
Sponsored

অনুরাগ বরাবরই নানা সামাজিক এমনকি রাজনৈতিক বিষয় নিয়েও সমাজবদ্ধমে পোস্ট করে থাকেন। এই বিতর্কের সূত্রপাত অবশ্য হয় ২০২৫ সালে জ্যোতিরাও ফুলের জীবনীচিত্র ‘ফুলে’র ঝলক প্রকাশের পর। 'অল ইন্ডিয়া ব্রাহ্মণ সমাজ' এই ছবির বিরোধিতা করলে বিতর্কিত বলিউড পরিচালক সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। তিনি লিখেছিলেন, “ব্রাহ্মণদের উপর আমি প্রস্রাব করি। এতে কোনও সমস্যা আছে?” এরপরই ব্রাহ্মণ সম্প্রদায়কে অপমান এবং বিদ্বেষ মূলক মন্তব্য করার অভিযোগে অনুরাগের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সমাজমাধ্যমেও নিজের কাজের জন্য কটাক্ষের শিকার হন পরিচালক। অভিযোগকারী জানিয়েছেন বারবার আদালত থেকে একাধিক সমন পাঠানো হলেও পরিচালক হাজিরা দেননি। এবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হল।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







