বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী রূপে এক্সপেরিমেন্টও। তবে এবার শোনা যাচ্ছে সম্পূর্ণ নতুন এক গোয়েন্দা রূপে বাংলা বিনোদন জগতের দর্শকের কাছে হাজির হতে চলেছেন অভিনেতা-পরিচালক। সূত্রের খবর বড়পর্দা নয়, বরং জনপ্রিয় বাংলা ওটিটি (OTT) প্ল্যাটফর্মে ওয়েব সিরিজের আকারে এই রহস্য রোমাঞ্চ সিরিজ স্ট্রিমিং হবে।
বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা
Sponsored

পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় বড়পর্দায় ক্যামেরার পিছনে কাজ করার পাশাপাশি ওটিটিতেও অলৌকিক কাহিনী উপহার দিয়েছেন। তবে এবার আর নেপথ্যে নয় বরং নিজের সামনে থেকে রহস্যের সমাধান করবেন। সম্ভবত পরিচালনার দায়িত্বে থাকছেন অরিত্র সেন (Aritra Sen), যিনি সম্প্রতি উইন্ডোজ প্রযোজিত 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' উপহার দিয়েছেন দর্শকদের। প্রযোজনা সংস্থা 'রোড শো'র তরফে এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল ঘোষণা না হলেও মনে করা হচ্ছে হইচই (Hoichoi) প্ল্যাটফর্মে এই সিরিজ দেখা যাবে। পরমব্রত অভিনয় করবেন বাঙালি গোয়েন্দা আদিত্যনাথ মজুমদারের চরিত্রে। এর আগে 'ফেলুদা' ও 'ব্যোমকেশ' দুই চরিত্রই দর্শক তাঁকে দেখেছেন। এবার নতুন এক্সপেরিমেন্ট। পরমব্রত কতটা সফল হন, এখন সেটাই দেখার।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







