কলকাতা ২৮°সে
ব্রেকিং
ছররা-কাণ্ডে FIR দায়েরের দাবিতে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কাফের নাম পরিবর্তনের রাজনীতি! বারাসতে জেলা পরিষদের সভাকক্ষে তিতুমীরের নাম মুছে শ্যামাপ্রসাদ ভবনডিজিটাল লেনদেনেও কাটবে টাকা! SBI-এর নিয়মে বড় বদলভরদুপুরে চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! গুরুতর জখম ৫এআই ব্যবহারে 'ডিপফেক' ভিডিও-অডিও ক্লিপ! টিভি চ্যানেলগুলির বিরুদ্ধে মামলা-আইনি নোটিশ কীর্তিরকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক আরও ২মহাষ্টমীতে কলকাতায় অঞ্জলি দেবেন প্রধানমন্ত্রী! যাবেন শুভেন্দুর ভবানীপুরে, তালিকায় আর কোন পুজোকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে আটক একাধিক, ঘটনাস্থলে অগ্নিমিত্রা-তাপসকলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত শিশু-সহ ৯বাঁকুড়া-কাণ্ডে ৪ দফা দাবি CJP-র, ১০ দিনের সময়সীমা বেঁধে SDM অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিছররা-কাণ্ডে FIR দায়েরের দাবিতে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কাফের নাম পরিবর্তনের রাজনীতি! বারাসতে জেলা পরিষদের সভাকক্ষে তিতুমীরের নাম মুছে শ্যামাপ্রসাদ ভবনডিজিটাল লেনদেনেও কাটবে টাকা! SBI-এর নিয়মে বড় বদলভরদুপুরে চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! গুরুতর জখম ৫এআই ব্যবহারে 'ডিপফেক' ভিডিও-অডিও ক্লিপ! টিভি চ্যানেলগুলির বিরুদ্ধে মামলা-আইনি নোটিশ কীর্তিরকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক আরও ২মহাষ্টমীতে কলকাতায় অঞ্জলি দেবেন প্রধানমন্ত্রী! যাবেন শুভেন্দুর ভবানীপুরে, তালিকায় আর কোন পুজোকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে আটক একাধিক, ঘটনাস্থলে অগ্নিমিত্রা-তাপসকলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত শিশু-সহ ৯বাঁকুড়া-কাণ্ডে ৪ দফা দাবি CJP-র, ১০ দিনের সময়সীমা বেঁধে SDM অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি
বিনোদন

বাবা হয়েছেন অনুপম, গায়কের সোশ্যাল মিডিয়া পোস্টে 'লাইক' পরমব্রতর!

বাবা হয়েছেন অনুপম, গায়কের সোশ্যাল মিডিয়া পোস্টে 'লাইক' পরমব্রতর!

টলিউড ইন্ডাস্ট্রির দুই বন্ধু। একজন গায়ক, অপরজন অভিনেতা। দুজনের কমন ইন্টারেস্ট 'মিউজিক'। একজনের কণ্ঠ, অন্যজনের এক্সপ্রেশন - পর্দায় নজর কাড়ে যুগলবন্দি। কিন্তু হঠাৎ করে সম্পর্কের মাঝে ছেদ! কেন? কারণ একজনের প্রিয়তমা অপরজনের কাছের মানুষ হয়ে উঠছেন। আচমকা বদলে যায় তিনজনের সম্পর্কের সমীকরণ। এরপর ভুল বোঝাবুঝি থেকে মান অভিমান, ট্রোলিং থেকে বিতর্ক পেরিয়ে দুজনেই আজ নিজেদের মতন করে সুখী। আর নিজেদের পছন্দের জীবন সঙ্গীর সঙ্গে কাটানো দাম্পত্যে দুজনের ঘরেই পুত্র সন্তান। এতক্ষণে কারোর বুঝতে বাকি নেই যে প্রতিবেদনের আলোচিত দুই ব্যক্তি হলেন অনুপম রায় (Anupam Roy) এবং পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। কীর্তিমান দুই শিল্পীকে নিয়ে কেন নতুন করে আলোচনা? কারণটা খুব পরিষ্কার। বাবা হয়েছেন অনুপম আর সমাজ মাধমে সে কথা জানাতেই অন্যান্য সতীর্থদের মতই পরমব্রত গায়কের পোস্টে লাইক করেছেন। আসলে অনুপমের প্রাক্তন যে পরমব্রতর বর্তমান। তাই খুব স্বাভাবিকভাবেই এই দুই তারকার যেকোনও খবর খুব সহজেই সোশ্যাল মিডিয়ার (Social Media) শিরোনামে চলে আসতে বাধ্য।

Sponsored

Sranchi In Article

সম্পর্করা সত্যিই কি সারা জীবন এক নামে বাঁধা পড়ে থাকতে চায়? উত্তরটা সম্ভবত না। কারণ জীবন একটাই, তাই নিজের মতো করে বাঁচার এবং ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দিয়ে তাকে নিজের যাপনের অংশ করে নেওয়া হয়তো সকলেরই সুপ্ত ইচ্ছের তালিকায় থাকে। কেউ সেই পথে পা বাড়াতে পারেন, কেউ আবার চিরকাল হাঁটেন কম্প্রোমাইজের রাস্তায়। অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী (Piya Chakraborty) বর্তমানে পরমব্রত ঘরণী। এক পুত্র সন্তানের জননী। আর অন্যদিকে বিবাহ বিচ্ছেদের পর গায়ক নতুন করে প্রশ্মিতার সঙ্গে ঘর বাধার পর এবার দম্পতির জীবনেও পুত্র সন্তানের আবির্ভাব। একটা সময় অনুপম এবং পরম দুই অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন বলে জানা যায়। মাঝে কিছুটা সময় পিয়াকে নিয়ে টানাপোড়েন চললেও দুজনে নিজেদের মতো করে জীবনে এগিয়ে চলেছেন। আর তাই একে অন্যের সুখে খুশি হতে পারছেন অনায়াসেই। ভালো থাকাটাই যে আসল কথা। তাই দুই তারকা নিজেদের জীবনসঙ্গীদের নিয়ে মিষ্টি ভালবাসার সফরে এগিয়ে চলেছেন। পরমরত 'বাবা' হয়েছিলেন আগেই, এবার অনুপমের পরিবারেও সদস্য বাড়লো। সুরকার-গায়ককে শুভেচ্ছা জানিয়েছে গোটা ইন্ডাস্ট্রি। সেই তালিকাতে হেমলকের নায়কও নিজেকে বাদ রাখেননি।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from বিনোদন

View All →