আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা IPL দল পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা। এআই দিয়ে তৈরি করা ডিপফেক ভিডিয়ো, বিকৃত ছবি, মিম এবং তাঁর নামে ভুয়ো ‘এআই চ্যাটবট পার্সোনা’ তৈরি করার অভিযোগে গুগল ও মেটা-সহ একাধিক টেক জায়ান্টের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিল বোম্বে হাইকোর্ট।
মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা
Sponsored

হাইকোর্টের বিচারপতি অভয় আহুজা প্রীতি জিন্টার করা বিশেষ আবেদন মঞ্জুর করেছেন বলে জানা যাচ্ছে। আদালতে অভিনেত্রীর আইনজীবী রোহন কদম জানিয়েছেন বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মে এআই প্রযুক্তি ব্যবহার করে প্রীতি জিন্টার অনেকরকম ছবি ভিডিয়ো হচ্ছে। তাই প্রীতি এই পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছেন। কোনও ব্যক্তির নাম, কণ্ঠস্বর বা অবয়ব তাঁর অনুমতি ছাড়া বাণিজ্যিক বা পাবলিক প্ল্যাটফর্মে ব্যবহার করা আইনত অপরাধ। প্রীতির অনুমতি ছাড়াই তাঁর ইমেজের অপব্যবহার করা হচ্ছে। টেক প্ল্যাটফর্মগুলোতে এমন কিছু চ্যাটবট তৈরি করা হয়েছে, যা প্রীতির নাম ও ব্যক্তিত্ব নকল করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে। আপত্তিকর ডিপফেক ভিডিয়ো এবং বিকৃত মিম-ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, প্রীতি গুগল, মেটা, এক্স, জিফি, গোড্যাডি-র মতো বেশ কিছু সংস্থার বিরুদ্ধে মামলা করছেন। প্রীতি মূলত মুম্বইয়ে থাকেন এবং সেখানেই কাজ করেন। এই ধরণের অপরাধ গোটা বিশ্বে ঘটলেও প্রীতির মানহানি এবং সুনামের ক্ষতি মুম্বই তথা বোম্বে হাইকোর্টের এক্তিয়ারের মধ্যেই পড়ে। তাই তিনি সেখানেই মামলা নথিভুক্ত করেছেন। দেখা যাচ্ছে, বেশ কয়েক বছর ধরেই বোম্বে হাইকোর্ট থেকে ‘পার্সোনালিটি রাইটস’ নিয়ে স্বস্তি পেয়েছেন অক্ষয় কুমার, শত্রুঘ্ন সিনহা, কার্তিক আরিয়ান, শিল্পা শেট্টি, সুনীল শেট্টি, গায়ক অরিজিৎ সিং প্রমুখ।
আরও পড়ুন - অরূপকে ঘিরে আলিপুর আদালতে আইনজীবীদের বেনজির বিক্ষোভ! পুলিশি ঘেরাটোপে ছাড়লেন চেম্বার
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from বিনোদন
View All →
“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
4d ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
5d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
Jul 19

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
Jul 18

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
Jul 18







