কলকাতা ২৯°সে
ব্রেকিং
প্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনাCJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার সংসদ থেকে যন্তরমন্তর, অভিজিৎ-কে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশবাড়ল রক্ষাকবচের মেয়াদ, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কী জানাল আদালতপ্রশ্নফাঁস রোধে বিল পেশ লোকসভায়, বিরোধীদের হট্টগোলে উত্তপ্ত সংসদআমরা করে দেখিয়েছি: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রথম জয় CJP-এর! কী জানালেন অভিজিৎদেশজুড়ে প্রবল আন্দোলনের চাপে অবশেষে ইস্তফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরমোদির এক রিল পোস্টেই  বিশ্ব রেকর্ড! ২৪ ঘন্টায় অবাক করা ভিউNEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজুপ্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলেরশিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে কালো পোশাক পরে সংসদ ভবনের বাইরে বিক্ষোভ সাংসদদেরককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনাCJP-র অভিযান ঘিরে ধুন্ধুমার সংসদ থেকে যন্তরমন্তর, অভিজিৎ-কে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশবাড়ল রক্ষাকবচের মেয়াদ, অভিষেকের বিদেশ যাত্রা নিয়ে কী জানাল আদালত
বিনোদন

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। রিজেন্ট পার্ক থানায় এফআইআর (FIR)দায়ের করার পরই শনিবার বিকেলে তালসারির উদ্দেশ্যে বেরিয়ে যান অভিনেত্রী, সঙ্গে ছিলেন টলিউডের অন্যতম দুই অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। রাতে তালসারি কোস্টাল থানায় দ্বিতীয় এফআইআর করেন রাহুল-পত্নী। এখানে উপস্থিত ছিলেন যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta), সৌরভ দাসরাও। শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় রাহুলের মৃত্যুতে মূলত যে তিন ধারার কথা এফআইআরে উল্লেখ করা হয়েছে সেগুলো হল, অনিচ্ছাকৃত খুন, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অপরাধ সংগঠিত হয়েছে জেনেও ইচ্ছে করে তথ্য লুকোনোর চেষ্টা।

Sponsored

Sranchi In Article

গত ২৯ মার্চ বিকেলে 'ভোলে বাবা পার করেগা' সিরিয়ালের শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল। তাঁর মৃত্যু ঘিরে একাধিক পরস্পর বিরোধী মন্তব্য উঠে এসেছে প্রযোজনার সংস্থা ও শ্যুটিং ইউনিটের সদস্যদের তরফে। সত্যিটা জানতে চাইছে গোটা ইন্ডাস্ট্রি। শুক্রবার রাতে আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) তরফ থেকে এফআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়।সেইমতো শনিবার দুপুরে রিজেন্ট পার্ক পুলিশ স্টেশনে উপস্থিত হন প্রিয়াঙ্কা। ছিলেন ফোরামের বাকি সদস্যরাও। এরপর তাঁরা তালসারিতে দ্বিতীয় এফআইআর করেন। রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে প্রায় রাত দুটো পর্যন্ত প্রসেনজিৎ-ঋতুপর্ণা- যিশুরা কথা বলেন পুলিশের সঙ্গে। শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা ব্যক্তিগত ভাবেও নাকি অভিযোগ দায়ের করেছেন তালসারি থানায়। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০, ও ৩(৫) ধারায় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজক সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।ওড়িশা পুলিশের বালেশ্বর জেলার অ্যাডিশনাল এসপি দেবজ্যোতি দাস (Debojyoti Das) জানান, এফআইআর দায়ের হয়ে গিয়েছে এবং দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু হবে।

-

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

বিনোদন

‘বারণ করা হয়নি, মা নিজেই যাননি’! উত্তমের শেষযাত্রা নিয়ে নবমিতার দাবি ওড়ালেন সুপ্রিয়া-কন্যা সোমা

২৬/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

শ্রাবণের সন্ধ্যায় গুরু দত্ত স্মরণে সংগীত সন্ধ্যা, সুরের ছন্দে মাতালেন জয়তী-শোভন

২৬/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

তিন থেকে চার মল্লিক পরিবার! পুত্রসন্তানের মা-বাবা হলেন শ্রীময়ী-কাঞ্চন

২৫/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

ছাত্র বিক্ষোভ নিয়ে রাজনীতি নয়, সমাজমাধ্যমে পোস্ট জিতের; গানের সুরেই আন্দোলনকারীদের পাশে রূপম!

২৪/৭/২০২৬1 মিনিট পড়া
বিনোদন

টলিউডে 'ডিউটি আওয়ার্স' নিয়ে নন্দনে মিটিং রূপা -রুদ্রনীলদের, যোগ দিলেন না পাপিয়া

২৩/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'

২৩/৭/২০২৬1 মিনিট পড়া

More from বিনোদন

View All →