Site Logo

বক্স অফিসে 'মর্দানি'র দাপট নিয়ে কালীঘাটে 'বলিউড কুইন' রানি! সঙ্গে দেবশ্রী

EBBS DESK·
বক্স অফিসে 'মর্দানি'র দাপট নিয়ে কালীঘাটে 'বলিউড কুইন' রানি! সঙ্গে দেবশ্রী

বর্তমানে বলিউডের (Bollywood) সর্বত্রই এখন চর্চার কেন্দ্রে রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee) ও তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মর্দানি ৩’ (Mardani 3)। তাঁর কেরিয়ারের ৩০ বছর পূর্তিতে সদ্য মুক্তি পেয়েছে এই ছবি। নারীপাচার আর নারী নির্যাতনের বিরুদ্ধে পর্দার সেই লড়াকু মেজাজ এবার বাস্তব জীবনেও ধরা পড়ল খাস কলকাতায়। বক্স অফিসে ‘বর্ডার ২’ (Border 2)-এর মতো হেভিওয়েট ছবির সঙ্গে টক্কর দিয়েও নিজের জমি শক্ত রেখেছে রানির ছবি। আর সেই সাফল্যের আনন্দ ভাগ করে নিতেই মুম্বই থেকে  এসে সোজা কালীঘাটে (Kalighat) পুজো দিলেন অভিনেত্রী। 

Sponsored

Sranchi In Article

কলকাতায় পা দিয়েই দেরি করেননি রানি। সঙ্গে ছিলেন তাঁর মাসি অভিনেত্রী দেবশ্রী রায় (Debashree Roy)। দুই প্রজন্মের দুই শক্তিশালী অভিনেত্রীকে একসঙ্গে দেখে কালীঘাট চত্বরে তখন অনুরাগীদের উপচে পড়া ভিড়। 

এদিন, রানির (Rani Mukherjee) পরনে ছিল লাল রঙের চেক শাড়ি আর চোখে রোদচশমা। ট্র্যাডিশনাল লুকের সঙ্গে সেই চেনা হাসিতেই মাত করলেন অনুরাগীদের। মাসি দেবশ্রী রায় ধরা দিলেন সাবেকি লালপাড় সাদা গরদের শাড়িতে। পুজোর উপচারের ফাঁকেই মাসি-বোনঝিকে দেখা গেল গভীর আড্ডায়। শুটিংয়ের ব্যস্ততা দূরে সরিয়ে বাড়ির মেয়ের মতো খোশগল্পে মেতে উঠলেন বলিউডের ‘ক্যুইন’। 

নারীশক্তির অপমানের বিরুদ্ধে আওয়াজ তুলে এবারও পর্দায় দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে নজর কেড়েছেন রানি। ছবিটি কেবল বিনোদন নয়, সমাজকে এক কড়া বার্তাও দিয়েছে। যদিও বক্স অফিসে সানি দেওলের (Sunny Deol) ‘বর্ডার ২’-এর দাপট খানিকটা বেশি, কিন্তু বিষয়বস্তুর গুণে ‘মর্দানি ৩’ সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে সফল। "যে দেশে নারীকে দেবী রূপে পুজো করা হয়, সেখানে নারীর উপর অত্যাচার কেন?"— ছবির এই জ্বলন্ত প্রশ্নই এখন সিনেমাহল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সাফল্যের এই আবহে কালীঘাটে মায়ের আশীর্বাদ নেওয়া যেন রানির পক্ষ থেকে নারীশক্তিরই এক উদযাপন।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
বিনোদন

“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের

5h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
দেশ

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ

1d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
বিনোদন

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের

3d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
বিনোদন

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির

4d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
শিরোনাম

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে

4d ago

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার
দেশ

ওয়াংচুকের অনশন নিয়ে কেন্দ্রের উদাসীনতায় ঝাঁঝালো আক্রমণ কিরণের, আমিরের প্রাক্তনকে কুর্নিশ নেটপাড়ার

4d ago

More from বিনোদন

View All →